দীপাবলিতে মা লক্ষ্মীকে খুশি করতে এই কাজগুলি করুন, আর্থিক দিকে উন্নতি হবে
মা লক্ষ্মী হল আদি শক্তির রূপ। তিনি যদি কোনও ব্যক্তিকে বিশেষ কৃপা করে থাকেন তাহলে সেই ব্যক্তির আর্থিক দিকে অবনতি হয় না। সেই ব্যক্তি জীবনে খুব সুখী হন। তাছাড়া সম্পত্তির অধিপতি হলেন তিনিই। দেবী লক্ষীকে সম্পদে দেবীও বলা হয়। তার আশীর্বাদ ছাড়া জীবনে কখনোই বড় হওয়া যায় না। দীপাবলির সময় পাঁচ দিন দেবী লক্ষ্মীর পুজো করা হয়। যারা সে সময় মন দিয়ে দেবীকে ডাকেন, তাদের জীবনের সাফল্য আসে। আর্থিক দিকে অবনতি হয় না। এসময় দেবীকে খুশি করতে কিছু জিনিস দেওয়া খুব শুভ বলে মনে করা হয়। দীপাবলিতে এই কাজগুলি করলে মা লক্ষ্মী খুশি হন। জেনে নিন কোন কোন জিনিস দেবীকে দেবেন।

দেবীকে খুশি করতে এগুলি দিন
হলুদ সুপারি , একটি মুদ্রা, এক টুকরো তামা এবং এক টাকার কয়েন হলুদ কাপড়ে বেঁধে রেখে সেই বান্ডিলটি দেবী লক্ষ্মীর পায়ের সামনে রাখুন। তার সামনে ধুপ, প্রদীপ দিয়ে পুজো করুন। তারপর আবারও সেটি আপনি দেবীর পায়ের কাছে রেখে দিন। এটি করলে আপনার জীবনের সমস্ত কষ্ট দূরে চলে যাবে। আপনার জীবনে আর্থিক দিকে উন্নতি হবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে সুখ ভরে উঠবে।

নারকেল কাপড়ে মুড়িয়ে রাখুন
আপনি আপনার ধন-সম্পত্তি বৃদ্ধি করতে এবং আর্থিক দিকে উন্নতির জন্য এবং মা লক্ষ্মীকে খুশি করতে একটি লাল কাপড়ে নারকেল মুড়িয়ে রেখে দিন। এতে আপনার ধন-সম্পত্তি ক্রমশ বৃদ্ধি পাবে। এটি যদি আপনি ব্যবসার জায়গায় রাখেন তাহলে আপনার ব্যবসাক্ষেত্রে খুব উন্নতি হবে এবং আর্থিক দিকে এগিয়ে যেতে পারবেন। ব্যবসা খুব সাফল্যের সম্ভাবনা রয়েছে।

হলুদ আসনে বসুন
লক্ষ্মী পুজোর সময় উত্তর দিকে মুখ করে হলুদ আসনে বসুন। সেখানে নটি তেলের প্রদীপ জ্বালান। প্রদীপের সামনে লাল চাল দিয়ে একটি চুড়া মতন তৈরি করুন। তারপর ওপর শ্রী যন্ত্র রাখুন। সেটিকে ফুল, ধুপ, প্রদীপ দিয়ে তার পুজো করুন। তার সামনে থালায় একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। আপনি পাঁচ দিন নিয়মিত পুজো করুন তাহলেই আপনার জীবনের সাফল্য আসবে। সকল কাজে দেবীর সান্নিধ্য পাবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন। পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখী হবেন। যা চাইবেন তাই করতে পারবেন।

দেবী লক্ষ্মীর সামনে লবঙ্গ রাখুন
আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে দেবীর উপাসনা করা খুব গুরুত্বপূর্ণ। মা লক্ষ্মীর মূর্তির সামনে লবঙ্গ রাখুন। এতে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। সকল কাজে সাফল্য পাবেন। ব্যবসা থেকে কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবে। সাফল্যের মুখ দেখবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications