Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অর্থের অভাব দূর করতে আজই জ্যোতিষ মতে এই টোটকাগুলি করে ফেলুন

জ্যোতিষ টিপস অর্থের জন্য

অর্থের অভাব জীবনে অনেক সময় খারাপ প্রভাব এনে দেয়। বর্তমান যুগে দাঁড়িয়ে সকলের কাছে অর্থ বিরাট একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থ ছাড়া জীবন মূল্যহীন। দীর্ঘ সময় ধরে যদি সফলতা না পাওয়া যায় এবং অর্থের জন্য চিন্তিত থাকার জন্য অনেক সময়ই আমরা বাড়িতে নিজেদের অজান্তে অশান্তি, নিরাশা নিয়ে আসি। এরকম পরিস্থিতি থেকে যদি মুক্তি পাওয়ার সব ধরনের সম্ভাব্য প্রচেষ্টাও ব্যর্থ হয় তবে তার পেছনে ওই ব্যক্তির জন্মছকের গ্রহ দায়ী হতে পারে। এমন ব্যক্তিদের জন্য জ্যোতিষে কিছু উপায় বলা হয়েছে, যা বেশ ফলদায়ক। মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য জ্যোতিষে বলা এই উপায়গুলি না কেবল ব্যক্তির মুশকিল কম করে, বরং তাঁর জীবনে আবার সুখ–সমৃদ্ধি ফিরিয়ে আনে, সফলতা ফিরে আসে এবং অর্থের সঙ্কটও দূরে চলে যায়।

সকালে উঠে নিজের হাত দেখা

সকালে উঠে নিজের হাত দেখা

সকালে উঠে বিছানায় বসে নিজের হাত দেখবেন এবং সেই হাত নিজের মুখে ৩-৪বার বোলাবেন। এরকম করলে বলে নাকি তা ভাগ্য বদলাতে পারে কারণ হাতের তালুতে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান বিষ্ণুর বাস করেন। তাই নিজের মুখে হাত বোলালে এই তিন দেব-দেবীর আশীর্বাদ পাবেন।

পিঁপড়েদের আটা–চিনি খাওয়ান

পিঁপড়েদের আটা–চিনি খাওয়ান

জ্যোতিষে পিঁপড়ে, মাছ এবং পাখিদের খাবার খাওয়ালে তা নাকি আপনার ভাগ্য বদলে দিতে পারে। যদি আপনি আপনার জীবন থেকে নিরাশ হয়ে গিয়েছেন এবং কোনও আশার আলো দেখতে পারছেন না তাহলে অবশ্যই এই উপায়টি করুন। নিয়মতিভাবে পিঁপড়েদের চিনি ও আটা খাওয়ান, মাছেদের আটার গোলী খাওয়ান। এটা করলে আপনার ভাগ্য পরিবর্তন হতে বেশি দেরি লাগবে না।

 বটগাছের নীচে প্রদীপ জ্বালান

বটগাছের নীচে প্রদীপ জ্বালান

যদি সব ধরনের সম্ভাব্য চেষ্টা করার পরও আপনি চাকরি না পান তাহলে প্রত্যেক শনিবার বটগাছের নীচে বা শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। খুব শীঘ্রই কেরিয়ারের সমস্যা সমাধান হয়ে যাবে অথবা যদি ব্যবসা করেন তাহলে তার চিন্তাও দূরে চলে যাবে। সফলতা খুব শীঘ্রই পাবেন।

বাড়িতে নুন দিয়ে ঘর মুছুন

বাড়িতে নুন দিয়ে ঘর মুছুন

বাড়িতে যদি নেতিবাচক ক্ষমতা থাকে তবে না চাইতেও অনেক সমস্যা এসে সেখানে জড়ো হয়। বাড়ির সদস্যদের একে-অপরের সঙ্গে লড়াই করা বা বারবার তাঁদের অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা লেগেই থাকে। ঘর থেকে নেতিবাচক ক্ষমতা দূর করে ইতিবাচকতা আনতে নুনের জুড়ি মেলা বার। সেই জন্য নিয়মিতভাবে বাড়ি ঘরদোর মোছার সময় নুন ব্যবহার করুন। সম্ভব হলে সপ্তাহে একবার স্নানের জলে সৈন্ধব লবণ মিশিয়ে স্নান করুন, এতে অনেক স্বস্তি পাবেন।

 হনুমান চালিশা পাঠ করুন

হনুমান চালিশা পাঠ করুন

জ্যোতিষশাস্ত্রের মতে, শনির দোষ দূর করতে মঙ্গল ও শনিবার হনুমানের সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিশা পাঠ করা উচিত। তামার পাত্র, দুধ, কাপড়, সিঁদুর, প্রদীপ, তেল, ধূপ কাঠি, ফুল, নৈবেদ্যর জন্য ফল, ঘরে তৈরি মিষ্টি, নারকেল। হনুমানজির পুজোতে সাধ্য মত দিয়ে নিজের মনের মত পুজো করুন। সমস্ত বাধা বিপত্তি কাটাতে মঙ্গলবার আরাধনা করুন বজরঙ্গবলির।

লক্ষ্মীকে স্মরণ করে ও মন্ত্র জপ করুন

লক্ষ্মীকে স্মরণ করে ও মন্ত্র জপ করুন

অর্থের অভাবে ঋণ হলে আটার ১০৮টি গুলি বানিয়ে নিজের ইষ্টদেবতাকে স্মরণ করুন এবং আরও ১০৮টি বানান মা লক্ষ্মীকে স্মরণ করে ও মন্ত্র জপ করতে করতে। এই আটার গুলি গুলো একশো আটদিন পুকুরে কিংবা নদীতে মাছেদের খাওয়ালে ঋণমুক্তি ও ধনপ্রাপ্তি ঘটবে। বিশেষ করে একটি দিকে নজর দেওয়া প্রয়োজন, বাড়িতে যেন ঝুল বা খুব নোংরা না জমে, এতে পরিবারের সুখ শান্তি নষ্ট হয় এবং ঋণে জরিয়ে পড়তে হয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+