আশা ভোঁসলে প্রয়াত: ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ কিংবদন্তি গায়িকার
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে এদিন রবিবার মুম্বইয়ে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি শনিবার সন্ধ্যায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে।
আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে এই খবর নিশ্চিত করে বলেছেন, "আমার মা আজ পরলোক গমন করেছেন। আগামীকাল সকাল ১১টায় লোয়ার প্যারেলের কাসা গ্র্যান্ডে, যেখানে তিনি থাকতেন, সেখানে মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিকেল ৪টেয় শিবাজী পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।" ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতিত সামদানিও ভোঁসলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

হাসপাতালে ভর্তির পরপরই শনিবার আশার নাতনি জানাই ভোঁসলে এক্স-এ লেখেন: "আমার দিদিমা, আশা ভোঁসলে, চরম অসুস্থতা এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আশা করি সব ঠিক হয়ে যাবে, আমরা অবশ্যই ভালো খবর জানাবো।"
তবে শেষ অবধি আর ভালো খবর শোনা গেল না। পরলোকে চলেই গেলেন কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী।
-
ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই হুমায়ুন কবিরের সঙ্গে জোট ভাঙল ওয়েইসির এআইএমআইএম -
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
দুন বুক ফেস্টিভ্যালে গাড়োয়ালি ও কুমায়ুনী ভাষার দাপট, প্রকাশ পেল ২৬টি নতুন বই -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
অবিশ্বাস্য ব্যাটিং মুকুল চৌধুরীর! লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে জয়ের খাতাই খুলতে পারল না কেকেআর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে কী করবেন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের











Click it and Unblock the Notifications