পঞ্চায়েত কার্যালয়ে বসে প্রধানের সই করছেন তাঁর স্বামী! তৃণমূল নেতাই ফাঁস করে দিল শাসকের কীর্তি
'গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বসে প্রধানের সই করে দিচ্ছেন তাঁর স্বামী' এমন অভিযোগ তুলে সরব হলেন বাঁকুড়ার ইন্দপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি, প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে জেলা তৃণমূলের সদস্য সৌমিত্র পতি। ফেসবুকে তাঁর এই পোষ্ট ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। অন্যদিকে 'বিতর্কিত' ওই ভিডিও নিজের এক্স হ্যাণ্ডেলে প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধাকারীও।
উল্লেখ্য, ইন্দপুরের হাটগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি আনন্দ লায়েকের স্ত্রী কবিতা লায়েক ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রধানের আসনে বসেই তাঁর স্বামী তথা অঞ্চল তৃণমূল সভাপতি আনন্দ লায়েক একাধিক কাগজে প্রধানের স্বাক্ষরের জায়গায় সই করছেন। এমন ছবিই সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল'।

আর সেই ছবিই নিজের ফেসবুক টাইম লাইনে পোষ্ট করেছেন ওই এলাকার আর এক তৃণমূল নেতা সৌমিত্র পতি। যদিও এই ঘটনায় অঞ্চল সভাপতি আনন্দ লায়েকের পাশে দাঁড়িয়েছে তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠী। নিজেকে হাটগ্রাম অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান দাবি করে জনৈক মানিক নন্দী বলেন, জেলা নেতৃত্বের নির্দেশে পঞ্চায়েতের কাজকর্ম চলাকালীন দলের কেউই সেখানে যায়না। ওই ছবি এখনকার নয়, উনি যে সময়কালে ওই পঞ্চায়েতের উপ প্রধান ছিলেন তখনকার ছবি বলে তিনি দাবি করেন।
একই দাবি করেন ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানও। তিনি বলেন, সৌমিত্র পতি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেন। বিষয়টি আমি একাধিকবার দলকে জানিয়েছি। এখনকার প্রধান বি.এ পাশ উনি মূর্খ নন, যে তাঁর সই অন্য কাওকে করতে হবে! একটা পূরাণো ভিডিওকে সৌমিত্র পতি 'ভাইরাল' করছেন বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, সৌমিত্র পতির দাবি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ভিডিও আমি পেয়েছি। প্রধানের সই অন্য কেউ করতে পারে না, বিষয়টি বেআইনি-তাই দলকে জানানো প্রয়োজন মনে করেই পোষ্ট করেছি। একই সঙ্গে তাঁর দাবি, ১৯৯৮ সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতা আছে- ফলে তাঁর বর্তমান ব্লক তৃণমূল সভাপতির 'সার্টিফিকিটে'র প্রয়োজন নেই বলে তিনি দাবি করেন।
Panchayat - West Bengal version !!!
— Suvendu Adhikari (@SuvenduWB) December 12, 2024
Pradhan Pati Ananda Layek filling in for Panchayat Pradhan Smt. Kabita Layek at the Hatagram Gram Panchayat Office in Indpur Block of Bankura district.
Ananda Layek; who is the local area TMC President is signing on behalf of his wife on… pic.twitter.com/sgSgbMbbCA
হাটগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি আনন্দ লায়েকও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগকারী তৃণমূল নেতা সৌমিত্র পতিকে 'অর্বাচিন' ও বিজেপির লোক আখ্যা দিয়ে তিনি বলেন, 'ওই ছবি ২০১৭-১৮ সালের। তিনি সেই সময় উপপ্রধান ছিলেন। গত ২৫ বছরের রাজনৈতিক জীবনে তাঁর গায়ে কেউ কালি লাগাতে পারেনি বলেও তিনি দাবি করেন।
প্রধান কবিতা লায়েক বলেন, আমি কি অশিক্ষিত? আমি শিক্ষিত মহিলা, নিজেই চালাই। 'বিজেপি'র সৌমিত্র পতি একটা পূরাণো ছবিকে 'ভাইরাল' করছে বলে তিনিও দাবি করেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications