তৃণমূলের গর্জন নয়, বর্জন হবে! কুণাল ঘোষের 'বিজেপির স্বার্থ' নিয়ে প্রশ্ন মহঃ সেলিমের
প্রশাসন যদি সাহায্য না করে ব্রিগেডেও নয়, সন্দেশখালিতেও নয়। কোথাও তৃণমূলের গর্জন হবে না। তৃণমূলের বর্জন হবে। বিস্ফোরক দাবি সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিমের। রবিবার বাঁকুড়া শহরের স্কুলডাঙায় দলের জেলা দপ্তর 'শহিদ ভবনে' এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
একই সঙ্গে, আসানসোলে পবন সিং বিজেপির প্রার্থী হতে না চাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি একজন ভোজপুরী শিল্পী। কিন্তু ওনার শিল্পকে মাধ্যম করে বাংলা ও বাঙালি বিদ্বেষীর সঙ্গে নারী বিরোধী প্রতিফলন ঘটেছে। বিজেপি-আরএসএস আধুনিক দৃষ্টিভঙ্গী নিয়ে নারীকে দেখে না, তাঁরা মহিলাদের পণ্য মনে করে। তাই তারা যোগ্য প্রার্থী খুঁজে পেয়েছে। এবার উনি প্রার্থী হবেন কিনা সেটা তাঁর ব্যাপার। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি-তৃণমূল এরাজ্যে ধর্ম নিয়ে ভাগাভাগি করে দিয়েছে। কিন্তু কে তৃণমূল কে বিজেপি বোঝা দায়! বামেরা এই ধর্মীয় বিদ্বেষের বিরোধী বলেও মন্তব্য করেন তিনি।

মহঃ সেলিম বলেছেন, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি অব্যাহত, কর্মসংস্থান নেই , বেকারি বেড়েছে। বিজেপি তৃণমূল উভয় পক্ষের এবিষয়ে কোন উচ্চবাচ্য নেই। এই পরিস্থিতিতে আবেগামিশ্রিত বিষয়কে তারা সামনে আনার চেষ্টা করে। আদিবাসী সংগঠনের তরফে 'জয় জোহার মেলা' 'বয়কট' প্রসঙ্গে প্রশ্ন করা হলে মহঃ সেলিম বলেন, বিজেপি দেবতাদের নামে রণ হুঙ্কার দিচ্ছে, আর তৃণমূল তো মেলা খেলা এসব করছে।
সদ্য দলীয় মুখপাত্রের পদ থেকে 'ইস্তফা' দেওয়া কুণাল ঘোষের তরফে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে সেলিম বলেন, এই যে উনি বাইরে আছেন, সিবিআই-পুলিশ খুঁজছে না, এটা তৃণমূলের স্বার্থে। আর এখন যে সে মুখ খুলছে এটা বিজেপির স্বার্থে। এরাই সব চেয়ে ভাল জানে কার দুর্বলতা কোথায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications