Bankura: ৭৫ জনে ১০০ টাকা, ১৫০ হলে মোদী জ্যাকেট! সদস্য সংগ্রহে ‘পুরস্কার’ ঘোষণা করে বিতর্কে বিজেপি বিধায়ক
Bankura: ইজেডসিসির সভায় এসে সদস্য সংগ্রহের (BJP Membership Drive) টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণে কার্যত হিমশিম খেতে হচ্ছে বঙ্গ বিজেপিকে। আর এবার সদস্য সংগ্রহের টার্গেট পূরণে পুরস্কার ঘোষণা বিজেপি বিধায়কের। তুমুল বিতর্কে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সুযোগ বুঝে বিজেপিকে খোঁচা দিতে ছাড়ল না তৃণমূলও।
সম্প্রতি সামাজিক মাধ্যমে দলের সকল সদস্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে নীলাদ্রি শেখর দানা (Niladri Sekhar Dana) সরাসরি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে বসেন। লেখেন, বাঁকুড়া বিধানসভার যেসমস্ত বুথ সভাপতিগণ নিজ নিজ বুথে ৩০ তারিখের মধ্যে ১৫০ জন করে সদস্য সংগ্রহ করবেন, তাদের একটি করে মোদী জ্যাকেট দেওয়া হবে।

আর যারা ৭৫টি করে সদস্য সংগ্রহ করবেন, তাদের নগদ ১০০ টাকা করে দেওয়া হবে। এই বিজ্ঞপ্তি মেসেজের পরেই তীব্র বিতর্কে বিজেপি। ঘটনায় বিজেপিকে বিঁধে তৃণমূল নেতা মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, "রাজ্যে বিজেপির পায়ের তলায় মাটি নেই। নেই জনভিত্তিও। সদস্য হতে বললেই কি মানুষ সদস্য হবে!হালে পানি না পেয়ে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জোর করে সদস্য করার চেষ্টা করছে।"
তৃণমূল নেতার (TMC Leader) আরও কটাক্ষ, "সামাজিক কাজকর্মই নেই বিজেপির। এমনই দুরবস্থা, দলটা ক্ষীণ হতে হতে বিলীন হয়ে যাবে। মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে এরা টিকতে পারছে না। তাই লোভ দেখানো হচ্ছে।" সূত্রের খবর, বিজেপি বিধায়কের এই পুরস্কার ঘোষণায় তাঁর পাশে নেই বাঁকুড়া বিজেপির সংগঠনও।
বিজেপি বিধায়ক মেসেজে আরও বলেন, "সকল পদাধিকারী, শক্তিকেন্দ্র প্রমূখ, সাধারণ সদস্যকে কমপক্ষে ১০০টি করে সদস্য সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে।" কম করে ১০০টি না সংগ্রহ করলে আগামিদিনে পদ পাবেন না বলেও সাফ জানিয়ে দেন নীলাদ্রি শেখর দানা।
তবে পুরস্কার ঘোষণার মাধ্যমে লোভ দেখানো হচ্ছে না বলে দাবি বিজেপির। বিধায়ক নীলাদ্রি শেখর বলেন, "কোনও লোভ দেখানো নয়, শুধুমাত্র কর্মীদের উৎসাহ দানের জন্যই এই পুরস্কার ঘোষণা। নিচুতলার কর্মীদের উৎসাহ দিতে কমলা রঙের মোদী জ্যাকেট দেওয়া হবে।"
দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের অবশ্য দাবি, "সংবর্ধনা দেওয়া হয়, তবে এই ধরনের আর্থিক পুরস্কার প্রদানের কোনও ব্যবস্থা আমাদের দলে নেই। উনি কিভাবে করেছেন জানা নেই, বিষয়টি নিয়ে খোঁজ খবর নেব।"
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications