বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে 'কর্তব্য পথে' রিয়া, পা মেলাবেন ২৬ এর প্যারেডে! জার্নিটা শুনলে স্যালুট জানাবেন
26th Republic Day Parade: হ্যাট্রিক বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজের। এর আগে ২০১৬ সালে হারাধন কর্মকার, ২০১৭ সালে মৃত্তিকা দাসের পর ২০২৪ এ রিয়া বর্ধন! জাতীয় সেবা প্রকল্প বা এন.এস.এস বিভাগ থেকে দিল্লির সাধারণতন্ত্র দিবসে প্যারেডে অংশ নেবেন। ছাঁদার গ্রামের বাসিন্দা রিয়া, বেলিয়াতোড় যামিনী রায় কলেজের সাম্মানিক সহ স্নাতক দর্শণের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
যা খবর, আগামী ৩০ ডিসেম্বর হাওড়া থেকে দিল্লির পথে পাড়ি দেবে। এই মুহূর্তে কলেজ মাঠেই চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু একেবারে প্রত্যন্ত ছাঁদার গ্রাম থেকে দিল্লির 'কর্তব্যপথ'- জার্নিটা (26th Republic Day Parade) মোটেই সহজ ছিল না। একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা রিয়ার।

বাবা, মা, দাদাকে নিয়ে মরচে পড়া করোগেটের ছাউনী দেওয়া মাটির প্রায় ভেঙে পড়া মাটির বাড়িতে বসবাস। বাবা অভিজিৎ বর্ধন অন্যের গাড়ি চালিয়ে সংসার চালান। মা মান্তু বর্ধন গৃহবধূ। অর্থের অভাবে দাদা আকাশ বর্ধন উচ্চ মাধ্যমিকের পর পড়াশুনায় ইতি টেনে একটি বেসরকারী সংস্থায় কাজে যোগ দিয়েছেন।
তবে হাজারও প্রতিবন্ধকতার মধ্যেও দিল্লির 'কর্তব্যপথে' সাধারণতন্ত্র দিবসের প্যারেডে মেয়ের অংশগ্রহণে খুশি পরিবার থেকে এলাকার মানুষ প্রত্যেকেই। কলেজ সূত্রে খবর, রিয়া বর্ধন এন.এস.এস বিভাগ থেকে আগামী ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে দিল্লির কেন্দ্রীয় প্যারেডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। খুবই উদ্যমী ও পরিশ্রমী এই ছাত্রীর সাফল্যের বিষয়টি কলেজের কাছেও অত্যন্ত গর্বের।
রিয়ার মা মান্তু বর্ধনও মেয়ের সাফল্যে গর্বিত। মেয়ের কথা বলতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন তিনি। তাঁর কথায় অনেক কষ্ট করে মেয়ে বড় হয়েছে। ও আরও অনেক অনেক দূর এগিয়ে যাক সেটাই তিনি চান বলে জানান। রিয়ার প্রশিক্ষক তথা যামিনী রায় কলেজের অশিক্ষক কর্মী হারাধন কর্মকার বলেন, ২০১৬ সালে আমাদের কলেজের এন.এস.এস বিভাগ থেকে প্যারেডে অংশ নিয়েছিলাম। এবার রিয়াও সেই সুযোগ পেয়েছে, ভালো লাগছে।
রিয়াদের ক্যাম্প শুরু হবে ১ জানুয়ারী থেকে। রিয়া অত্যন্ত পরিশ্রমী, আর সেকারণেই এন.এস.এসের কাছ থেকে সে অনেক বড় উপহার পেতে চলেছে বলে তিনি জানান। ছাত্রীর সাফল্যে খুশী যামিনী রায় কলেজের এন.এস.এস বিভাগের প্রকল্প আধিকারিক রামকৃষ্ণ মুখোপাধ্যায়। তিনি বলেন, এই সাফল্যের পিছনে আমাদের কলেজের কর্মী, প্রশিক্ষক হারাধন কর্মকারের বিশেষ ভূমিকা রয়েছে। আমাদের সকলের স্বপ্ন পূরণ হতে চলেছে। রিয়া শুধু এই কলেজের নয়, জেলার গর্ব বলেও তিনি জানান।
এন.এস.এস স্বেচ্ছাসেবক রিয়া বর্ধন বলেন, প্রথম দিকে অনেকেই আমাদের ঝাড়ুদার বলে কটাক্ষ করেছিল, 'দাদা'র কথা রেখে সেই সব কটাক্ষের জবাব দিতে পেরেছি-ভালো লাগছে। তবে তার এই সাফল্যের পিছনে পরিবারের অকুন্ঠ সমর্থণ আর মাসি, মাসতুতো দিদি আর 'দাদা' হারাধন কর্মকারের উৎসাহই তাকে এই সাফল্য পেতে সাহায্য করেছে বলে সে জানায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications