অমিত শাহের ছবিতে জুতোর মালা, দাবি উঠল ক্ষমা চাওয়ার! পুলিশ কী করছিল? হুঁশিয়ারি বিজেপির
Ambedkar Controversy Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা বি.আর.আম্বেদকরকে অপমান করেছেন- অভিযোগ তুলে আন্দোলনে নামলেন রাঢ়বঙ্গ বাউরী সমাজ, বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা। রবিবার ওই সংগঠনের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) ছবিতে জুতোর মালা পরিয়ে বাঁকুড়া শহরে মিছিল করল।
শুধু তাই নয়, অমিত শাহের কুশপুতুল এবং ছবিতেও (Ambedkar Controversy Amit Shah) লাগিয়ে প্রতিবাদ জানান বাউরী সমাজের প্রতিনিধিরা। আর এই ঘটনা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্মান আছে। এভাবে ছবিতে জুতোর মালা ছবিতে পরিয়ে কীভাবে ঘোরানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি (Bangla BJP)।

এই বিষয়ে পুলিশ কেন কোনও ব্যবস্থা নিল না তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রাঢ়বঙ্গ বাউরী সমাজে'র ব্যানারে এই মিছিল হলেও এর পিছনে তৃণমূলের হাত আছে বলেও দাবি বঙ্গ বিজেপির। এদিন মিছিল শেষে স্টেশান মোড়ে এক পথ সভায় বক্তব্য রাখেন রাঢ়বঙ্গ বাউরী সমাজ, বাঁকুড়া জেলা কমিটির নেতৃত্ব।
সেখান থেকে পশ্চিমবঙ্গ বাউরী কালচারাল বোর্ডের চেয়ারম্যান দেবদাস বলেন, বি.আর আম্বেদকর আমাদের মানুষের মতো বাঁচার অধিকার দিয়েছেন। আর সংসদে দাঁড়িয়ে সেই আম্বেদকরকে অপমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ তাঁর ওই বক্তব্যের প্রেক্ষিতে ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি জানান।
যদিও মন্তব্যকে বিকৃত করা হয়েছে বলে ইতিমধ্যে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিতর্কে তিনি বলেন, বাবা সাহেব আম্বেদরকে অনুসরণ করে চলেন। এমন কোনও কথা বলেননি বলেও জানান অমিত শাহ। এমনকী কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্যকে বিকৃত করার অভিযোগও জানিয়েছেন। শাহ বলেন, সমস্ত বক্তব্যকে প্রকাশ্যে আনা হোক। ছোট বক্তব্যকে প্রচার করে কংগ্রেস নোংরা রাজনীতি করছে বলেও তীব্র আক্রমণ শানান বর্ষীয়ান কংগ্রেস নেতা।
Ambedkar Controversy Amit Shah: ঠিক কি বলেছিলেন?
শাহ বলেন, "অভি এক ফ্যাশন হো গয়া হ্যায় - আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। ইতনা নাম আগর ভগবান কা লেতে তো সাত জনম তাক স্বর্গ মিল জাতা"। আর এহেন মন্তব্যকে হাতিয়ার করেই ময়দানে নেমেছে কংগ্রেস সহ বিরোধীরা। তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায় (West Bengal CM)। এমনকী সোমবার সর্বত্র প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে নেত্রীর তরফে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications