মমতার ছবি রাখতে হবে দুর্গাপুজোর প্যান্ডেলে, নাহলে...! তৃণমূল বিধায়কের নিদানে জোর বিতর্ক
TMC MLA On Durga Puja: রাজ্য সরকারের তরফে এবারও কলকাতা ও জেলার বিভিন্ন পুজো কমিটিকে দেওয়া হচ্ছে দুর্গাপুজোর ৮৫ হাজার টাকার অনুদান। পুলিশের মাধ্যমে চলছে চেক বিতরণ।
সেই চেক বিতরণের অনুষ্ঠানেই এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। তাঁর নিদানের সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি ড. সুকান্ত মজুমদার। সমালোচনা করেছে কংগ্রেসও।

ভাতার থানার তরফে ক্লাব ও পুজো কমিটিগুলিকে চেক বিতরণের অনুষ্ঠান চলছিল। সেখানে পুলিশ আধিকারিক, স্থানীয় বিডিও উপস্থিত ছিলেন। হাজির ছিলেন বিধায়ক। সেখানেই তিনি পুজো কমিটিকে অনুরোধের ছলে বড় নিদান দেন। তা পুজোর মুখে তৈরি করল নতুন বিতর্ক।
মানগোবিন্দ অধিকারী বলেন, মনে রাখবেন পুজোর এই অনুদানের টাকা আপনারা পাচ্ছেন মুখ্যমন্ত্রীর থেকে। এটা সরকারি টাকা, মুখ্যমন্ত্রী সরকারের লোক। তাই প্রতিটি পুজো প্যান্ডেলে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে। কেন না, তাঁর থেকেই আপনারা সরকারের টাকা পাচ্ছেন।
এরপর বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী সরকারের লোক। তিনি একটি রাজনৈতিক দলের নেত্রীও। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, অনেকে সরকারের টাকা নিচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙাচ্ছেন না। তাঁদের বলি, মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে কোনও সমস্যা থাকলে টাকাটা নেবেন না। অনেক ক্লাবই তো টাকা নিচ্ছে না।
আরজি কর কাণ্ডের আবহে এবার কলকাতা ও জেলার অনেক ক্লাবই দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদান নিচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন, যাঁরা নিচ্ছেন না ওয়েল অ্যান্ড গুড। নিশ্চয়ই তাঁদের সামর্থ্য আছে। আমাদের কাছে অনেকে অনুদানের আবেদন করেছেন। তাঁদের এবার দেওয়া হবে।
কলকাতা হাইকোর্ট এবার পুজো অনুদান দেওয়ায় স্থগিতাদেশ না দিলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে কটাক্ষে বিঁধেছে রাজ্য সরকারকে। এবার পুজোর অনুদান নিয়ে বিধায়কের নিদানের সমালোচনা করেছে বিজেপি। রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার ভাতারের বিধায়কের ভিডিও পোস্ট করে লিখেছেন, সরকারি মঞ্চে দাঁড়িয়ে পুজো উদ্যোক্তাদের প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন ভাতারের তৃণমূল বিধায়ক! সরকারি অনুদান নিলে পূজা মণ্ডপে নাকি মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতেই হবে, নাহলে টাকা ফিরিয়ে দিতে হবে উদ্যোক্তাদের!
সরকারি মঞ্চে দাঁড়িয়ে পুজো উদ্যোক্তাদের প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন ভাতারের তৃণমূল বিধায়ক! সরকারি অনুদান নিলে পূজা মণ্ডপে নাকি মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতেই হবে, নাহলে টাকা ফিরিয়ে দিতে হবে উদ্যোক্তাদের! pic.twitter.com/srLSJ6ilNw
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 30, 2024
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলতেন দলতন্ত্র নয়, গণতন্ত্র চাই। ভাতারের বিধায়কের কথায় স্বৈরাচারী সরকারের নোংরা মুখটা বেরিয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় টাকার বিনিময়ে আনুগত্য কিনতে চান, ভোট কিনতে চান। মনে রাখতে হবে, মানুষের ভোটে সরকার গঠন হয়। সেখানে এখানে ছবি বাধ্যতামূলক করা যায় না। এটা রাজা-রানির সরকার নয়। তৃণমূলের জনপ্রতিনিধিরা দল আর সরকারকে মিশিয়ে ফেলেছেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications