বর্ধমানের মিরছোবায় প্রজ্ঞানন্দ ব্রহ্মচারীর বাড়ির পুজো এক অনবদ্য অভিজ্ঞতা
বর্ধমানের মিরছোবায় প্রজ্ঞানন্দ ব্রহ্মচারীর বাড়ির পুজো এক অনবদ্য অভিজ্ঞতা
মাটির তৈরি প্রতিমা নয়, হিন্দু ধর্মে দেবী দুর্গা মাতৃ শক্তির প্রতীক। তিনি পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ, শাস্ত্রের এই মূল উপপাদ্য বিষয়টিকে মান্যতা দিয়ে দুর্গোৎসবে জন্মদাত্রী মাকে সর্বশক্তিমান দেবী রূপে পুজো করা বর্ধমানের মিরছোবায় প্রজ্ঞানন্দ ব্রহ্মচারীর বাড়িতে।

পাশাপাশি গৃহকর্মী এবং অন্য মহিলাদেরও দেবীরূপে পুজো করা হয়। নবমীতে প্রজ্ঞানন্দ ব্রহ্মচারীর বাড়িতে হয় কুমারী পুজো। অন্তরের ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই হয় সমস্ত পুজোপাঠ। কোনও আড়ম্বরতা না থাকলেও জীবন্ত মাতৃশক্তির পুজো দেখতে এলাকার বহু মানুষ প্রজ্ঞানন্দ ব্রহ্মচারীর বাড়িতে জড়ো হন।
প্রজ্ঞানন্দ ব্রহ্মচারীর তাঁর বাড়ির নামকরণ রেখেছেন 'পিতৃ-মাতৃ মন্দির। দীর্ঘদিন ধরে সেই মাতৃ মন্দিরেই মহালয়ার দিন জাতি ধর্ম নির্বিশেষে এলাকার ৩০ জন মহিলাকে দেবীরূপে পুজো করা হয়। পুজোর আগে নতুন বস্ত্রে সজ্জিত করা হয় মহিলাদের। তার পর ফল, মিষ্টান্ন, নতুন বস্ত্র দিয়ে তাঁদের বরণ করা হয়।
বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে হয় পুজো। থাকে অন্নভোগেরও আয়োজন। প্রজ্ঞানন্দ ব্রহ্মচারীর বাড়িতে পঞ্চমীর দিন থেকেই এলাকার গৃহকর্মীদের দেবীরূপে পুজোও শুরু হয়ে যায়। দেবীর ঘটপুজোর আগে যেমন দ্বারঘট পুজো করা হয়, তেমনই গৃহকর্মীদেরও এবাড়িতে পুজো করা হয়। নবমীর দিন কুমারী পুজো দেখতে বহু মানুষ এই বািতে ভিড় জমান। আর দশমীর দিন জন্মদাত্রী মাকে দেবীরূপে পুজো করেন প্রজ্ঞানন্দ ব্রহ্মচারী।
প্রজ্ঞানন্দবাবু বলেন, প্রতিমা বিসর্জন হয়, কিন্তু জন্মদাত্রী মায়ের বিসর্জন হয় না। মায়ের প্রতি শ্রদ্ধা, ভক্তি জ্ঞাপনের উদ্দেশ্যে তিনি তাঁকে দেবীরূপে পুজো করেন। তাঁর মতে দেবী পক্ষে এটাই সর্বোৎকৃষ্ট মাতৃ শাক্তির আরাধনা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications