Malda: ফের খুন মালদায়! পুলিশ ফাঁড়ির অদূরে টোটো চালককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মারল 'মদ্যপ' ২ যাত্রী
Malda: নতুন বছরের শুরু থেকে খুনের (Murder Cases) ঘটনা লেগেই রয়েছে মালদহে। দুষ্কৃতীমূলক কার্যকলাপে বারবার খবরের শিরোনামে মালদহ। তৃণমূল নেতা ও কর্মী খুনের পর এবার টোটো চালককে (Toto Driver) খুনের অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে মালদহের ইংলিশ বাজার (English Bazar PS) থানার বেলবাড়ি ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত টোটো চালকের নাম কাজল ঘোষ। তাঁর বাড়ি রামকেলির বারোদুয়ারি এলাকায়। ভাড়া নিয়ে গন্ডগোলের জেরেই খুনের ঘটনা ঘটে বলে খবর। মঙ্গলবার রাতে বেলবাড়ি ঘাট শ্মশানের উদ্দেশ্যে কাজল যাত্রীদের টোটোতে চাপিয়ে নিয়ে যায়। যাত্রীরা মদ্যপ ছিল বলে অভিযোগ। ভাড়া দেওয়া নিয়ে টোটো চালকের সঙ্গে অহেতুক তারা বচসা করে বলে অভিযোগ।

মৃত কাজল ঘোষের ভাই উজ্জ্বল ঘোষ জানান, যাত্রী নামানোর পর ভাড়া চাইলে তা দিতে অস্বীকার করে ওই দুই যাত্রী। এরপর উভয়পক্ষের মধ্যে বচসা বাঁধে। বচসা হাতাহাতিতেও গড়ায়। এরই মধ্যে আচমকা জামার ভেতর থেকে ধারালো হাঁসুয়া বের করে অভিযুক্ত শ্যামল মণ্ডল ও বিমল মণ্ডল টোটো চালককে এলোপাথাড়ি কোপ মারতে থাকে বলে অভিযোগ।
সামনেই ছিল পুলিশ ফাঁড়ি। অথচ পুলিশ ফাঁড়ির নাকের ডগাতেই টোটো চালক কাজল ঘোষকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। যাত্রী নামানোর পর টোটোর ভাড়া চাওয়াই কাল হল কাজলের। এরপর রক্তাক্ত অবস্থায় কাজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি। হাসপাতালে আসার পথেই মৃত্যু হয় কাজল ঘোষের।
এই ঘটনায় যাত্রী শ্যামল মণ্ডল, বিমল মণ্ডল-সহ বেশ কয়েকজনের নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তি দাবি করেছে পরিবার। এদিকে পরপর খুনের ঘটনায় মালদহের আইনশৃঙ্খলা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখে ইংলিশ বাজার থানা এলাকায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে (Dulal Sarkar Murder) প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। এরপর মালদহের কালিয়াচকে আরও এক তৃণমূল কর্মী খুন হন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications