Malda Blast: ফের মালদহে, এবার মাটিতে মজুত বোমা ফেটে রক্তাক্ত ২ নাবালক; প্রশ্নে পুলিশ
Malda Bomb Blast: ফের খবরের শিরোনামে মালদহ। খুনোখুনির পর এবার বিস্ফোরণ (Explosion)। মালদহের রতুয়ায় মজুত রাখা বোমা ফেটে গুরুতর আহত হল দুই নাবালক (Two Minors)। জোরালো বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক চাপানউতোর। মালদহ জেলার আইনশৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন।
বৃহস্পতিবার মালদহের রতুয়া থানার চাঁদমুনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন এই দুই নাবালক। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও মাটিতে ঘাস কাটছিল তারা। সেই সময়ই হঠাৎ বিস্ফোরণ ঘটে।

বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত অবস্থায় দুই নাবালককে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আঘাত গুরুতর থাকায় দু'জনকে মালদহ মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গিয়েছে, গুরুতর জখম নাবালকদের নাম মহাম্মদ ইমতিয়াজ (১৩) ও শামীম আক্তার (৯)। তবে কি কারণে মাটিতে বোমা মজুত করা হয়েছিল, কিছুই বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী। খবর শুনে ঘটনাস্থলে যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রতুয়া চাঁদমুনি এলাকায়।
জানা গিয়েছে, গুরুতর আঘাত রয়েছে দুই নাবালকের শরীরে। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরাসরি শাসক দলের দিকে বোমা মজুদের দিকে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। পাল্টা বিজেপির দাবি উড়িয়ে দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন।
বিজেপির অভিযোগ, "এত অস্ত্র উদ্ধার হয়েছে, এত হত্যাকাণ্ড, এত বোমা উদ্ধার হচ্ছে, অথচ মালদহ জেলার পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। চারিদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।" যদিও যে বা যারাই দোষী হোক না কেন, কঠোর শাস্তি হবে বলে আশ্বাস রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। রাজ্যের অপর মন্ত্রী তাজমুল হোসেনের দাবি, দুই নাবালক সুস্থ রয়েছে। কোনও অসুবিধা নেই। পুলিশের কাজ পুলিশ করছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications