'ওটা রাজনীতির জায়গা নয়', মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ ভারত-বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা! জানেন কী বলছেন?
India-Bangladesh: প্রশাসনিক বৈঠকে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে হতাশ শুকদেবপুর এলাকার বাসিন্দারা। সীমান্ত রাজনীতির জায়গা নয়, বাংলাদেশের অনুপ্রবেশ অবিলম্বে বন্ধ করার দাবি বাসিন্দাদের। গত কয়েকদিন আগেই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় বিএসএফ এবং বিজিবির মধ্যে। এই ঘটনায় সংঘাতে জড়িয়ে পড়ে ভারত এবং বাংলাদেশের বাসিন্দারা।
একে অপরের দিকে একাবারে লাঠি হাতে তেড়ে যান। একে অপরের উদ্দেশ্য করে স্লোগান ছোড়া হয়। এরপরই গত ১০ই জানুয়ারি দু'দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের পর কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ থাকে। কিন্তু সুকদেবপুর এলাকার বাসিন্দারা শনিবার ১৮ জানুয়ারি যখন সীমান্তে নিজেদের জমিতে যায়। ঠিক তখনই তারা লক্ষ্য করে তাদের জমির গম কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশের দুষ্কৃতীরা।

তারা প্রতিবাদ করলে তাদের দিকে তেড়ে আসে বাংলাদেশের দুষ্কৃতীরা। রীতিমতো কয়েকজন ভারতীয় চাষিকে মারধর করে বাংলাদেশের দুষ্কৃতীরা। এরপরই বিষয়টি জানতে পেরে বিএসএফ জওয়ানরা সেখানে গেলে তাদের লক্ষ করে মুহুর্মুহু পাথর ছুড়তে শুরু করে বাংলাদেশের দুষ্কৃতীরা।
ঘটনায় দুজন বিএসএফ জওয়ান আহত হয়। তাদের একজনের মাথায় পাথর লাগে এবং অন্যজনের বুকে এবং পায়ে পাথর লাগে। ঘটনার খবর চাউর হতেই দু'দেশের বাসিন্দারা জড়ো হয় সীমান্তে। রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে দু'পক্ষের মধ্যে। অভিযোগ, বাংলাদেশের দুষ্কৃতীরা এ পারের বাসিন্দা ও বিএসএফকে লক্ষ্য করে পাথরের পাশাপাশি বোমাও ছোড়ে বলে অভিযোগ।
এছাড়াও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি তাতে প্রচ্ছন্ন মদত দিচ্ছে বলেও অভিযোগ। যখন বর্ডারে দুই দেশের মধ্যে উত্তেজনা তারই মাঝে মালদা জেলা প্রশাসনিক বৈঠকে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সভার মঞ্চ থেকে মালদার বৈষ্ণবনগরের শুকদেবপুর এলাকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিএসএফের রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনার দায়িত্বে রয়েছে। ফলে সীমান্তে কোন রূপ অশান্তি বা উত্তেজনা হলে গ্রামবাসীরা যাতে না জড়ায় সেই বার্তা দেন প্রশাসনি প্রধান।
শুধু তাই নয়, রাজ্য পুলিশ যাতে সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে তা ঘোষণা করে সেই নির্দেশও এদিন দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পরেই শুকদেবপুর গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সীমান্তে যখন তার রাজ্যের মানুষ মার খাচ্ছে, ফসল ওপার বাংলার দুষ্কৃতীরা কেটে নিচ্ছে তিনি সেই প্রসঙ্গে একবারও কিছু বললেন না।
তাঁদের কথায়, আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে অন্যায় হয়ে আসছে। আমরা চাই কাঁটাতারের বেড়া হোক এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এ রাজ্যে বা এদেশে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফকে করতে হবে বলেও মন্তব্য। শুধুতাই নয়, 'নো ম্যানস লেন্ড'এ যে সমস্ত চাষাবাদ জমি ভারত চাষিদের রয়েছে সেই সব জমির চাষাবাদ যাতে সুষ্ঠুভাবে করা যায় সেজন্য কেন্দ্রীয় সরকার এবং বর্ডার সিকিউরিটি ফোর্স ব্যবস্থা নেয় সেই কথাও এদিন বলেন সীমান্ত সংলগ্ন এলাকার মানুষজন।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications