John Barla: কালচিনিতে মুখ্যমন্ত্রীর মঞ্চে বিজেপির জন বার্লা, তৃণমূলে যোগের বিষয়ে হল কথাও! জোর জল্পনা
John Barla: হাসিমারার সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে এক মঞ্চেই বিজেপির (BJP) জন বার্লা। আলিপুরদুয়ারের কালচিনির (Alipurduar) সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চে হাজির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সরকারি মঞ্চে রাজনৈতিক পতাকা না থাকলেও মঞ্চে উঠেই জন বার্লার সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি নেতৃত্বকে তীব্র আক্রমণ জানিয়ে তৃণমূলের (tmc) উন্নয়নের ভূয়সী প্রশংসায় জন বার্লা। আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদের তৃণমূলে যোগদান যে সময়ের অপেক্ষা, তা বলাই বাহুল্য। সূত্রের খবর, বৃহস্পতিবারই মমতার সঙ্গে যোগদানের বিষয়ে যাবতীয় কথা সারবেন জন বার্লা। তবে সরকারি অনুষ্ঠান মঞ্চে রাজনৈতিক যোগদান আজ নাও হতে পারে।

সূত্রের আরও দাবি, ফেব্রুয়ারিতে রয়েছে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। সেখানেই আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দেবেন পদ্মের নেতা। বৃহস্পতিবারই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মমতার উন্নয়নের প্রশংসা করেন প্রাক্তন বিজেপি সাংসদ। সরকারি সভায় যোগ দেওয়ার আগে বুধবারও তিনি বলেন, "দিদি আশীর্বাদ করলে অবশ্যই তাঁর সঙ্গে কাজ করব।"
বিজেপিকে আক্রমণ করে জন বার্লা বলেন, "ডুয়ার্সের চা বাগানগুলিতে বিজেপিকে রাজনৈতিক জমি আমি তৈরি করে দিয়েছিলাম। চা বাগানের শ্রমিকরা বিজেপিকে সেই সম্মান দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত বন্ধ চা বাগান খোলার জন্য কেন্দ্র কোনও পদক্ষেপই করেনি। চা শ্রমিকদের জন্য কেন্দ্র কোনও প্যাকেজ ঘোষণা করেনি। বাগান কর্তৃপক্ষের জন্য কোনও প্যাকেজ ঘোষণা করেনি।"
তৃণমূল কংগ্রেসে যোগের ইঙ্গিত গতকালই জিইয়ে রেখেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আর আজ সোজা রাজ্য সরকারের অনুষ্ঠানের মঞ্চে হাজির তিনি। বাগডোগরা বিমানবন্দরে নেমে বুধবার বার্লা আরও বলেন, "মাদারিহাটে উপনির্বাচনে কাজ করেনি তাই হেরেছি, এটাই প্রমাণ জনগণ কার কাছে আছে। এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিচ্ছি। মুখ্যমন্ত্রীর আর্শীবাদ পেলে উন্নয়নের কাজ করব।"
প্রসঙ্গত, মাদারিহাটে বিধানসভা উপনির্বাচন থেকেই তৃণমূলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন জন বার্লা। ওয়াকিবহাল মহলের দাবি, নির্বাচনে বিজেপিকে অসহযোগিতা তকে উল্টে তৃণমূলকেই জিততে সাহায্য করেছিলেন জন বার্লা। তার আগে গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট না পাওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তারপর সক্রিয় রাজনীতিতে দেখা না গেলেও ফের ফুলবদলের জল্পনায় খবরের শিরোনামে জন বার্লা।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications