Jangipur: প্রণব মুখোপাধ্যায়ের খাস তালুক! জঙ্গিপুরে চূড়ান্ত লড়াই, রইল এই কেন্দ্রের ইতিবৃত্ত
Jangipur Lok Sabha Constituency: আগামীকাল মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন হবে। ভোট হবে মুর্শিদাবাদ, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ লোকসভ নির্বাচনে। ভোট রয়েছে জঙ্গিপুর আসনেও। মুর্শিদাবাদ জেলার মধ্যে আরও একট গুরুত্বপূর্ণ এই কেন্দ্র।
সাতটি বিধানসভা অর্থাৎ সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, নবগ্রাম এবং খড়গ্রাম বিধানসভা আসন নিয়ে জঙ্গিপুর লোকসভা আসন (Jangipur Lok Sabha Constituency)। একাধিক স্পর্শকাতর বুথ রয়েছে এই কেন্দ্রে। সেখানে শান্তিপূর্ণ নির্বাচন করানোটাই বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে।

- Jangipur Lok Sabha Constituency: ত্রিমুখী লড়াই জঙ্গিপুর লোকসভায়
জঙ্গিপুর লোকসভা কেন্দ্র (Jangipur Lok Sabha Constituency) থেকে এবারও খলিলুর রহমানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের তরফে সে আসনে প্রার্থী হয়েছেন মোঃ মুর্তজা হোসেন। তাঁকে সমর্থন জানিয়েছে বামেরা। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির তরফে ধনঞ্জয় ঘোষকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে।
- Jangipur Lok Sabha Constituency: সাত বিধানসভায় তৃণমূলের দাপট
একটা সময়ে কংগ্রেসের শক্তঘাঁটি থাকলেও এখন সে কেন্দ্রে জোড়াফুলের দাপট। সাতটি বিধানসভা আসনেই তৃণমূলের জয়জয়কার। যদিও তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে ২০২৩ সালে সাগরদিঘি আসনে উপনির্বাচন হয়। বাম-কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস নির্বাচনে জয় পেলেও পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন।
- Jangipur Lok Sabha Constituency: প্রণববাবুর খাস তালুক
২০১৯ সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পরিবর্তনের (Jangipur Lok Sabha Constituency) হাওয়া লাগে। প্রথমবার ওই আসন থেকে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। তাৎপর্যপূর্ণ ভাবে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ২০০৪ সালে জঙ্গিপুর লোকসভা আসন থেকে প্রার্থী হন। এরপর ২০১২ সাল পর্যন্ত জঙ্গিপুরের সাংসদ ছিলেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এরপর ওই কেন্দ্রে উপ নির্বাচন হলে প্রার্থী হন প্রণববাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। বিপুল ভোটে হয় পান। এরপর ২০১৪ সালেও কংগ্রেস তাঁকে প্রার্থী করে। যদিও পরে তৃণমূলে যোগ দেন। এরপর ২০১৯ সালে খলিলুর রহমান প্রার্থী হন এবং জয় পান। প্রাপ্ত ভোট ছিল ৫৬২,৮৩৮।
- Jangipur Lok Sabha Constituency: ইতিহাস-ভুগোল
ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটা শহর। মুঘল সম্রাট জাহাঙ্গীর এই শহর প্রতিষ্ঠা করেন। সেই সময় জাহাঙ্গীরপুর নামে পরিচিত ছিল। সেখানে তৈরি করা হয়েছিল সেনা ছাউনি। ব্রিটিশ শাসনের প্রাথমিক বছরগুলিতে (তখন এটি জঙ্গিপুর, জঙ্গিপুর ইত্যাদি নামে পরিচিত ছিল) এটি ছিল রেশম বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক আবাসস্থল। ভারতের ২২০১ সালের আদমশুমারি অনুসারে, জঙ্গিপুর শহরের জনসংখ্যা হল ৭৪,৪৬৪ জন। পুরুষ ৫১% এবং মহিলা ৪৯%।
- Jangipur Lok Sabha Constituency: অর্থনীতি
রেশম শিল্পের জন্য বিখ্যাত থাকলেও ধীরে ধীরে তা হারিয়ে গিয়েছে। বরং সেখানকার বহু মানুষ এখন পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজের সঙ্গে যুক্ত। অনেকেই রয়েছেন যারা বিড়ি শিল্পের সঙ্গে জড়িত।
(তথ্য সহায়তা উইকিপিডিয়া)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications