আবু তাহের VS মহঃ সেলিম: মুর্শিদাবাদে এবার চূড়ান্ত লড়াই, জেনে নিন এই কেন্দ্রের ইতিবৃত্ত
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। সারা দেশের ৫৪৩ টি আসনের মধ্যে এবং বাংলার ৪২ টি আসনের অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এখান থেকে এবারও লড়াইয়ে সামিল গতবারের সাংসদ আবু তাহের খান। তাঁর বিপরীতে রয়েছেন প্রাক্তন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মহঃ সেলিম। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে দলের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষকে।
পশ্চিমবঙ্গের অন্য কেন্দ্রগুলির মতো এই মুর্শিদাবাদ জেলার অন্তর্গত মুর্শিদাবাদেও সাতটি বিধানসভা রয়েছে। এই সাতটি কেন্দ্র হল ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর।

- একটা সময়ে কংগ্রেস ও অন্যদলের দখলে ছিল
১৯৫২ থেকে ১৯৬২ পর্যন্ত এই আসনটি জাতীয় কংগ্রেসের মহঃ খোদা বকসের দখলে ছিল। এরপর ১৯৬২ থেকে ১৯৭১-এর মধ্যে তা ইন্ডিয়ান ডেমোক্রেটিক পার্টির সৈয়দ বদরুদ্দুজার দখলে ছিল। ১৯৭১-৭৭ এবং ১৯৭৭-৮০ পর্যন্ত এই আসনটি যথাক্রমে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের আবু তালেব চৌধুরী এবং জনতা পার্টির কাজিম আলি মির্জার দখলে ছিল।
- টানা দখলে ছিল সিপিআইএমের
মুর্শিদাবাদ আসনটি একটা সময় টানা সিপিআইএমের দখলে ছিল। ১৯৮০ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন সিপিআইএমের সৈয়দ মাসুদল হোসেন। ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সিপিআইএমের মইনুল হাসান। ২০০৪ সালে এই কেন্দ্রে জয়ী হন কংগ্রেসেস আব্দুল মান্নান হোসেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন। ২০১৪-এর নির্বাচনে এই কেন্দ্রে ফের জয়ী হয় সিপিআইএম। সাংসদ হন বদরুদ্দোজা খান।
- তৃণমূলে দখলে ২০১৯ থেকে
মুর্শিদাবাদ সংসদীয় আসনটি প্রথমবার তৃণমূলের দখলে আসে গত ২০১৯-এর নির্বাচনে। আবু তাহের খান দুলক্ষের বেশি কিছু বেশি ভোটে কংগ্রেস প্রার্থী আবু হেনাকে পরাজিত করেন। এবারও তিনি এই কেন্দ্রে প্রার্থী।
- এবার সিপিআইএম প্রার্থী মহঃ সেলিম
এবার মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দলের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। ২০১৪-র ১৬ তম লোকসভায় তিনি রায়গঞ্জ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০১৪-২০১৯-এর মধ্যে তিনি লোকসভায় সিপিআইএমের সহকারী নেতার ভূমিকায় ছিলেন।
তার আগে ২০০৪-এ তিনি কলকাতা উত্তর-পূর্ব থেকে জিতেছিলেন। ২০০৯-এ তিনি কলকাতা উত্তর আসন থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেরে যান। ১৯৯০ সালে তিনি রাজ্যসভায় নির্বাচিত হন। ২০০১ সাল পর্যন্ত তিনি দুই মেয়াদে রাজ্যসভার সদস্য ছিলেন।
২০০১ সালে তিনি এন্টালি আসন থেকে বিধানসভায় নির্বাচিত হন এবং ২০০৪ সাল পর্যন্ত তিনি রাজ্যের বিভিন্ন দফতরের মন্ত্রী ছিলেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তিনি হুগলির চণ্ডীতলা আসন থেকে তৃণমূলের কাছে হেরে যান।
- ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল
২০২১-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত সাতটি কেন্দ্রের মধ্যে একমাত্র মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রটি বিজেপির দখলে। বাকি ছটি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে। অন্যদিকে এই সাতটি বিধানসভার মধ্যে ছটি মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত, একমাত্র করিমপুর নদিয়া জেলার অন্তর্ভুক্ত।
- ইতিহাস-ভূগোল
২০১১-এর আদমসুমারি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা প্রায় ৭১ লক্ষ। এই জেলারই জেলা সদর হল বহরমপুর। এই জেলা একটা সময় বাংলার নবাবদের ক্ষমতার কেন্দ্র ছিল। তবে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হওয়ার পরে বাংলার রাজধানী কলকাতায় স্থানান্তরিত করে ইংরেজরা।
মুর্শিদাবাদ জেলার উত্তরে রয়েছে মালদহ জেলা। উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, পশ্চিমে বীরভূম, দক্ষিণ-পশ্চিমে বর্ধমান এবং দক্ষিণে নদিয়া জেলা। পূর্ব দিকে রয়েছে আন্তর্জাতিক সীমানা অর্থাৎ বাংলাদেশ।
- অর্থনীতি
জেলার অর্থনীতি কৃষির ওপরে নির্ভরশীল। এছাড়াও যে শিল্প সেখানে বড়, তা হল বিড়ি শিল্প। এছাড়াও সেখানে রেশন ও তাঁত শিল্প রয়েছে। মুর্শিদাবাদ জেলার বহু মানুষ পরিযায়ী শ্রমিক। দেশের বিভিন্ন রাজ্যে .তাঁরা রাজ মিস্ত্রি কিংবা জোগাড়ের কাজ করেন।
(তথ্য সহায়তা উইকিপিডিয়া)
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications