Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Cooperative Election: আবারও শুভেন্দু গড়ে বিরাট জয় তৃণমূলের! খাতাই খুলতে পারল না বিজেপি

West Bengal Cooperative Election: পূর্ব মেদিনীপুরের এগরায় সমবায় সমিতির ভোটে এবার বিরাট জয় শাসকদল তৃণমূলের। 'অধিকারীদের গড়ে' কার্যত খাতায় খুলতে পারলো না গেরুয়া শিবির। বস্তুত, কাঁথির সমবায় সমিতির ভোটে তৃণমূলের বিরাট জয় হয়। যা রীতিমত আত্মবিশ্বাস তুঙ্গে রাখে শাসক শিবির। আর এই জয়ের ঠিক পরে সেখানে কয়েক কিলোমিটার দূরে আর এক সমবায়ে সমস্ত আসনেই পরাজিত পদ্মশিবির। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

এগরার জুমকি সমবায় সমিতিতে (West Bengal Cooperative Election) ১২টি আসনের মধ্যে বারোটিতে জয়ী হল ঘাসফুল শিবির। এর ফলে সমবায়টির দখল নিল তৃণমূল। শাসকদলের দাবি, বিজেপির 'চরম সাংগঠনিক দুর্বলতা' প্রমাণ করেছে এই ফল। বিজেপির দাবি, কী কারণে এমনটা হয়েছে তা তারা খোঁজ নিয়ে দেখবে।

West Bengal Cooperative Election

বিজেপির দখলে থাকা জুমকি গ্রাম পঞ্চায়েতের জুমকি, মাণিকাদিঘী, বিশ্বনাথপুর, সিমুলিয়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুমকি সমবায় সমিতি। ১২টি আসনের সমবায়ে ভোটারের সংখ্যা প্রায় ৫৮০ । ভোট পড়েছে ৫২৬। নির্বাচনের দিন ঠিক ছিল ২০ ডিসেম্বর। এদিনের নির্বাচনে সমবায়ের বোর্ডটি তৃণমূলের দখলেই চলে গেল।

স্থানীয় তৃণমূল নেতা ইন্দুভূষণ প্রধান ও উদয় শঙ্কর সর এবং অশোক দাসের কটাক্ষ, ''বিজেপির সঙ্গে যে সাধারণ মানুষের কোনও যোগাযোগ নেই, তা আজকের ঘটনাতেই স্পষ্ট হয়ে গেল।'' তাঁরা বলেন, "এর থেকে পরিষ্কার, বিজেপি কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীর ভরসাতেই টিকে আছে। ভোটে লড়াই করার ক্ষমতা ওদের নেই।''

পদ্মশিবিরের দাবি আবার ভিন্ন। তাঁরা স্থানীয় স্তরে কোনও গন্ডগোলের আঁচ পাচ্ছেন। বিজেপির এগরা ১ ব্লকের বিরোধী দলনেতা তাপস দে বলেন, ''এটা সম্পূর্ণ ভাবে স্থানীয় নেতৃত্বের দেখার বিষয়। তবে ঠিক কোন কারণে এমন সমস্যা হল, তা খোঁজ নিয়ে দেখব।'' বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নির্বাচন হলেও কাঁথির সমবায় সমিতির ভোটে বড় ধাক্কা খায় বিজেপি।

একেবারে ওই নির্বাচনে কোমর বেঁধে নামে শাসকদল তৃণমূল। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে হস্তক্ষেপ করেন। এমনকি বেশ কয়েকজন বিধায়ককে বড় দায়িত্ব দেয়। তৃণমূল নেত্রীর দেখানো পথে হেঁটেই সমবায় ব্যাঙ্কে কার্যত সুন্দর সহজ জয় পায় শাসকদল। ধারে কাছেই কার্যত যেতে পারেনি বিজেপি। আর রেশ কাটতে না কাটতেই ফের আরও একটা সমবায়ে রাজ্যের প্রধান বিরোধী দল খাতা খুলতে পারল না। তাও আবার শুভেন্দু গড়ে। খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+