আরও দ্রুত ছুটবে Vande Bharat Express Train, গন্তব্যে পৌঁছানো যাবে অনেক আগেই! অসাধ্য সাধন রেলের
Vande Bharat Express Train: আরও গতি বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের! দেশের অন্যতম প্রিমিয়াম এবং দ্রুত গতির ট্রেন এটি। কয়েক ঘন্টার মধ্যেই দেশের প্রান্তে পৌঁছানো সম্ভব দেশের এই সেমি বুলেটে। একই সঙ্গে রয়েছে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা। আর সেটাই যাত্রীদের অন্যতম ভরসার হয়ে উঠেছে। তুলনামূলক বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের ভাড়া বেশি হলেও যাত্রী সংখ্যায় খামতি নেই।
তবে এবার আরও দ্রুত গন্তব্যে পৌঁছানো যাবে এই ট্রেনে (Vande Bharat Express Train) চেপে। জানা যাচ্ছে, ভাগলপুর-দুমনা রেল বিভাগে সমস্ত ট্রেনের গতি বাড়ছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এই বিভাগে ট্র্যাক মেরামতের কাজ চলছে। ট্র্যাকের গতি ঘন্টায় ৯০ কিলোমিটার থেকে বেড়ে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায় উন্নীত করার এই কাজ করা হচ্ছে।

আর এই কাজ শেষ হলেই এই ট্র্যাকে চলে বন্দে ভারত এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেসের মতো ট্রেনের গতি আরও বাড়বে। এক ধাক্কায় সময় অনেকটাই কমে যাবে বলেও দাবি রেল আধিকারিকদের। আগামী ১লা জানুয়ারি থেকে ট্রেনের টাইমিং শিডিউল বদলে যাচ্ছে। আর সেই অনুযায়ী, বন্দে ভারত এক্সপ্রেসের রানিং টাইম পাঁচ মিনিট কমিয়ে দেওয়া হয়েছে। এমনটাই দাবি 'লাইভ হিন্দুস্তান' বলে একটি ওয়েব পোর্টালে।
সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুরো বিভাগে ট্র্যাক আরও আধুনিক এবং শক্তিশালী করা হলে, বন্দে ভারত চালানোর সময় আরও কমে যাবে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস দুই স্টেশনের মধ্যে চলাচল করতে ছয় ঘণ্টা সময় নিত। এক জানুয়ারি থেকে এই সময় লাগবে 5.55 ঘণ্টা।
একই ভাবে গোড্ডা থেকে নয়া দিল্লি হামসাফর এক্সপ্রেস গোড্ডা থেকে কিউলের মধ্যে রানিং টাইম ১০ মিনিট কম করে দেওয়া হয়েছে। রেলের কাজ ওই লাইনে শেষ হলে এবং ট্র্যাকের ক্ষমতা বাড়ানো হলে কবি গুরু এক্সপ্রেস সহ ওই লাইনে চলাচল করে সমস্ত ট্রেনের রানিং টাইম করে দেওয়া হয়েছে। মালদা রেলওয়ে ডিভিশনের এডিআরএম শিব কুমার প্রসাদ ওই সংবাদমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন।
তাঁর কথায়, ভাগলপুর-দুমকা রেল সেকশনে ভাগলপুর এবং মান্দারহিলের মধ্যে ট্র্যাক উন্নত করার কাজ চলছে। একই ভাবে সেকশনের গতি বাড়ানোর কাজ করা হচ্ছে। আগামী বছরেই এই কাজ শেষ হয়ে যাবে বলে আশাশিব কুমার প্রসাদের। আর তা শেষ হলে ওই বিভাগে গতি প্রতি কিমি স্পিড ঘণ্টায় ১০০ হয়ে যাবে। ফলে রানিং টাইম অনেকটাই কমে যাবে বলেও ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন মালদা রেলওয়ে ডিভিশনের এডিআরএম। এতে যাত্রীদের আরও সুবিধা হবে বলেই দাবি রেল শীর্ষ আধিকারিকদের।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications