অনুব্রত মণ্ডল ফিরতেই শান্তিনিকেতনে ঘটে গেল বড় 'খেলা'! মৃত এক, সর্ষের মধ্যেই ভূত, বলছে পরিবার
Trinamool Congress: অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ফিরতেই 'খেলা' শুরু বীরভূমে! খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকায়। মৃত এই তৃণমূল নেতার নাম সমীর থান্ডার বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
কে বা কারা এভাবে তৃণমূল নেতাকে (Trinamool Congress) পিটিয়ে খুন করল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় বীরভূম পুলিশ (Birbhum Police)। পরিবারের দাবি, সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। দীর্ঘদিন ধরেই সমীরকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল। পুলিশ কিংবা দলকে বলে কোনও লাভ হয়নি বলে অভিযোগ পরিবারের। ঘটনার পরেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের জেরা করে কেন এই ঘটনা তা জানার চেষ্টা করা হচ্ছে। জানা যাচ্ছে, কঙ্কালীতলা পঞ্চায়েতের পারুলডাঙা গ্রামে তৃণমূল নেতা বাড়ি। ওই গ্রামেরই পঞ্চায়েত সদস্য সে (Trinamool Congress)। শনিবার পঞ্চায়েতেরই একটি কাজের জন্য বাড়ি থেকে বের হোন। এরপর আর বাড়ি ফেরা হয়নি। পরে স্থানীয় একটি স্থানীয় নর্দমা থেকে উদ্ধার হয় সমীর থান্ডারের দেহ।
কার্যত আশঙ্কাজনক অবস্থাতে উদ্ধার করা হয়। আজ রবিবার বর্ধমান মেডিক্যাল কলেজে মৃত্যু হয় সমীরের। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জানা যাচ্ছে, শনিবার রাত বৈঠক শেষে বাড়ি ফেরার পথে উত্তরনারায়ণপুর এলাকায় বেশকয়েকজন ঘিরে ফেলে সমীরকে। একেবার লাঠিবাঁশ হাত ধরে বেধড়ক মারধর করা হয়। কার্যত রক্তাত্ব অবস্থা থেকেই উদ্ধার করা হয় সমীরের দেহ। তড়িঘিড়ি বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হিয় তৃণমূল নেতাকে।
কিন্তু পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক হয় যে তড়িঘড়ি বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় সমীরকে। কিন্তু সেখানেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে খবর, জমি সংক্রান্ত বিষয়ে সমীরের সঙ্গে কারও কারও গন্ডগোল ছিল। সেই ঘটনার সূত্রে এই অবস্থা হতে পারে। যদিও পুলিশের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয় বিরোধীদের দাবি, অনুব্রত মণ্ডল জেলায় ফিরতে এলাকা দখলের লড়াই শুরু হয়েছে। আর সেই এই ঘটনা। যদিও তৃণমূল নেতৃত্ব (Trinamool Congress) সরকারি ভাবে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।
-
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী











Click it and Unblock the Notifications