Fire at Kolkata: রাতের কলকাতায় বিধ্বংসী আগুন শহরে, ঝলসে মর্মান্তিক মৃত এক! ছাদ হারিয়ে রাস্তায় বহু পরিবার
Fire at Kolkata: রাতের কলকাতায় বিধ্বংসী আগুন। নারকেলডাঙার ভয়াবহ আগুনে ( Narkeldanga Fire) সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল অন্তত ৩০ টি ঝুপড়ি। রাতারাতি মাথায় ছাদ হারিয়ে রাস্তায় বহু মানুষ। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার সকালে তাঁর ঝলসানো দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তির নাম হাবিবুল্লা মোল্লা। ঘটনার সময় ঘুমাচ্ছিলেন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে সেখান থেকে আর বের হওয়ার সুযোগ পাননি ওই ব্যক্তি।
অন্যদিকে শনিবারের পর আজ রবিবার। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে ধিক ধিক করে এখনও আগুন জ্বলতে দেখা যাচ্ছে। দমকলের দাবি, গোটা এলাকায় ব্যাপক ভাবে দাহ্য পদার্থ মজুত করা ছিল। রাখা ছিল পিচ বোর্ড সহ বিভিন্ন জিনিস। আর সেগুলি থেকে এখনও আগুন মাঝে মধ্যেই বের হচ্ছে।

যদিও ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন রয়েছে। বিভিন্ন জায়গায় জল দিয়ে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে। তবে দমকলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এলাকার মানুষের। ঘটনার দীর্ঘক্ষণ পর এলাকায় আসেন দমকল আধিকারিকরা। মানুষের দাবি, বহুবার ফোন করা হয়েছে। বারবার বলা হয়েছে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে।
কিন্তু কোনও গাড়ি আসেনি। ঠিক সময় দমকলের গাড়ি আসলে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত না বলে দাবি এলাকার মানুষের। ঘটনায় নারকেলডাঙা এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। কোনও যাতে অশান্ত না হয় সেজন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনীকে।
জানা যায়, শনিবার রাত ১০ টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে নারকেলডাঙার বস্তিতে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ভয়ঙ্কর আকার নেয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের অন্তত ১৭ টি ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন ততপরতায় আগুন নেভানোর কাজ করা হয়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে একের পর এক ঝুপড়িতে তা ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, আগুনের ভয়ঙ্কর লেলিহান শিখায় সম্পূর্ণ ভাবে ভস্মিভুত হয়ে গিয়েছে অন্তত ৩০ টি ঝুপড়ি।
এখনও পর্যন্ত ভয়াবহ এই অগ্নিকান্ড কীভাবে তা এখনও স্পষ্ট নয়। দমকল এবং পুলিশের প্রাথমিক ধারনা কোনও ভাবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। যদিও পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। দমকল আধিকারিকদের দাবি, এলাকায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল বলে দাবি। সেই কারণেই আগুন এত দ্রুত এত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications