Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nawsad Siddique: সন্দেশখালিতে যেতে বাধা, সায়েন্সসিটির সামনে থেকে গ্রেফতার নওশাদ সিদ্দিকী

সন্দেশখালিতে যেতে েচয়েছিলে তিনি। কিন্তু সায়েন্স সিিটতেই আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিদিকে আটকে দেয় পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল লালবাজাের। পুলিশ তাঁকে জানিয়েছে ১৪৪ ধারা জারি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে। তাহলে কেন তাঁকে সায়েন্স সিটি থেকে গ্রেফতার করা হল।

মঙ্গলবার সকালে নওশাদ সিদ্দিকী সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন। সেখানে তাঁর দুটি কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ তাঁকে আটকে দেয় সায়েন্স সিটির সামনেই। নওশাদ সিদ্দিকীর সঙ্গে এই নিয়ে রীতিমতো বচসা শুরু হয়ে যায়। তিনি পুলিশের কাছে জানতে চান তাঁকে কেন যেতে দেওয়া হচ্ছে না। যেখানে নেতা-মন্ত্রীরা অবাধে সন্দেশখালি ঘুরে আসছেন।

 Nawsad Siddique

পুলিশ নওশাদ সিদ্দিকীকে জানায় ১৪৪ ধারা জারি রয়েছে এখানে। তিনি সেখানে গেলে অশান্তি বাড়তে পারে। এই আশঙ্কা করেই সন্দেশখালিতে তাঁকে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু সায়েন্স সিটিতে কেন তাঁকে আটকানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। কারণ সায়েন্স সিটি কলকাতা পুলিশের মধ্য পড়ে।

কাজেই এখানে কেন তাঁকে আটকানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই রাস্তা দিয়ে মন্ত্রীরা সন্দেশখালিতে গিয়েছেন তাহলে কেন তাঁেক আটকানো হচ্ছে।সন্দেশখালি থেকে ৬২ কিলোমিটার দূের কি ১৪৪ ধারা জারি রয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন নওশাদ সিদ্দিকী। পুলিশ তেমন কোনও যুক্তি দেখাতে পারেনি বলে অভিযোগ। তারপরে তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।
১৪৪ ধারা ভাঙার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।নওশাদের দাবি, তাঁর সঙ্গে চারজনের বেশি লোক ছিলেন না। আপাতত প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে নওশাদকে।

নওশাদ সিদ্দিকী বলেন, "কোন গ্রাউন্ডে গ্রেফতার করা হল জানানো হয়নি। যেখানে মন্ত্রীরা ঘুরছেন, সেখানে অসুবিধা নেই। তৃণমূলের নেতারা যাচ্ছেন অসুবিধা হচ্ছে না। আমি গেলেই সমস্যা। আর ১৪৪-এর কোনও নোটিসও দেখাতে পারেনি এরা। আজ আমার দু'টো কর্মসূচি আছে। একটা সন্দেশখালিতে যাওয়া, আরেকটা বাসন্তীতে। কীসের এত তৎপরতা?"

দায়িত্বপ্রাপ্ত অ্যাসিসট্যান্ট কমিশনার পীযূশ কুণ্ডু নওশাদকে জানান, ১৪৪ ধারা ভাঙার কারণে গ্রেফতার করা হচ্ছে। তবে পরে সংবাদমাধ্যম নওশাদ-গ্রেফতারির কারণ জানতে চাইলে, কোনও উত্তর দেননি। কলকাতা পুলিশের এলাকায় কীভাবে ১৪৪ ধারা জারি হল তা নিয়ে প্রশ্ন নওশাদের। এদিন প্রিজন ভ্যানে ঠেলে ঢোকানো হয় বিধায়ককে। এরপর সংবাদমাধ্যমের দিকে নওশাদ এগিয়ে আসার চেষ্টা করলে বন্ধ করে দেওয়া হয় ভ্যানের গেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+