Duttapukur: এক কোপেই মুণ্ডচ্ছেদ! পেশাদার খুনি কি মত্ত ছিল? কাটামুণ্ডু কাণ্ডে ময়নাতদন্তের হাড়হিম রিপোর্ট
Duttapukur: দত্তপুকুরে মুণ্ডুহীন দেহ (Beheaded Body Found) উদ্ধারের ঘটনায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও মেলেনি কাটা মুণ্ডু। জানা যায়নি নিহত যুবকের পরিচয়ও। এরই মাঝে বুধবার যুবকের মুণ্ডহীন দেহের ময়নাতদন্তের (Postmortem Report) রিপোর্ট এক প্রকাশ্যে। সেই রিপোর্টেই বিস্ফোরক কিছু তথ্য উঠে এসেছে। যা শুনলে কার্যত শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত পর্যন্ত বইতে পারে।
ময়নাতদন্ত বিশেষজ্ঞদের অনুমান, খুব ধারালো অস্ত্র দিয়ে এক কোপেই ধড় থেকে মুণ্ডু আলাদা করা হয়েছে ওই যুবকের। মূলত মাংস কাটার ক্ষেত্রে কসাইরা যে ধরনের চপার ব্যবহার করেন, তাইই এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের।

ইতিমধ্যেই ভিসারা টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছে। অর্থাৎ, কোনও পেশাদার খুনির পক্ষেই এ কাজ ঘটানো সম্ভব হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। খুনের নেপথ্যে সুপারি কিলার (supari killer) থাকতে পারে বলে মত তাদের।
ময়নাতদন্ত রিপোর্টে এও জানা গিয়েছে, নিহত যুবকের পেটে কোনও অ্যালকোহল মেলেনি। কিন্তু দত্তপুকুরের ছোট জাগুলিয়ায় যে মাঠ থেকে যুবকের মুণ্ডহীন দেহ মিলেছিল, সেখানে আশেপাশে মদের গ্লাস, চিপসের প্যাকেট মিলেছিল। সেক্ষেত্রে খুনি মত্ত অবস্থায় ছিল বলেও মনে করছেন তদন্তকারীরা। এক বা একাধিক খুনিও জড়িত থাকতে পারে দত্তপুকুর কাণ্ডে, সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
মৃত যুবকের পরিচয় জানতে পুলিশের ভরসা এখন ট্যাটু (Tattoo)। বাঁ হাতে আঁকা রয়েছে দুটি ট্যাটু। একটিতে লাভ চিহ্ন ও অপরটিতে ইংরেজি হরফে বি অক্ষর লেখা। এই 'বি' অক্ষর ধরেই তদন্তে এগোতে চাইছে পুলিশ।
ইতিমধ্যেই বারাসত পুলিশ জেলার ওয়েবসাইট-সহ আশেপাশের থানাতে মৃতদেহের ছবি পাঠিয়েছে দত্তপুকুর থানার পুলিশ। কোনও যুবক নিখোঁজ কি না তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। যুবকের পরিচয় জানতে কালঘাম ছুটছে পুলিশের।
কাটা মুণ্ডুর খোঁজে খালে ডুবুরি নামিয়ে মঙ্গলবার তল্লাশি চালায় দত্তপুকুর থানার পুলিশ। প্রথম দফায় তল্লাশি চালায় এক ডুবুরি। কচুরিপানায় ভর্তি খালে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও প্রায় ১ ঘণ্টা তল্লাশি চালায় প্রথম ডুবুরি। এরপর খালের উপর সাঁকোর প্রান্তে তল্লাশিতে দ্বিতীয় ডুবুরি নামানো হয়। কচুরিপানা ও পাঁকে ভর্তি ওই খালে তল্লাশি চালাতে বেশ বেগ পেতে হয় ডুবুরিদের। যদিও তাতে কিছুই উদ্ধার হয়নি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications