Mirzapur 3 review: যেমন আশা করা গিয়েছিল তেমনটা হল না, মির্জাপুরের সিজন ৩ হতাশ করল দর্শকদের
অনেক আশা নিয়ে বসেছিলেন দর্শকরা। কিন্তু মির্জাপুর ৩ তাদের কোনও আশাই পূরণ করতে পারল না। অনেকেই দেখার পর বলেছেন, নতুন বোতলে পুরনো মদ। অর্থাৎ নতুনত্ব কিছু ছিল না সিজন থ্রি-তে। এক কথায় হতাশ হয়েছে নেট পাড়া।
আলি ফয়জল, পঙ্কর ত্রিপাঠিকে নতুন ভাবে দেখা গেলেও সামগ্রিকভাবে মির্জাপুর ৩ তেমন প্রভাব ফেলতে পারেনি। অ্যাকশনে কোনও খামতি না থাকলেও কোথায় যেন খেই হারিয়ে ফেলেছে ওয়েব সিরিজটি। গল্পের প্লট একেবারেই দুর্বল। তেমন কোনও ট্যুইস্ট অ্যান্ড টার্ন নেই বললেই চলে।

একটু দেখার পরেই বোঝা যাবে কী ঘটতে চলেছে। অর্থাৎ প্রথম কয়েকটা এপিসোড দেখার পরেই আগ্রহ হারিয়ে ফেলবেন দর্শকরা। একেবারেই দুর্বল চিত্র নাট্য তৈরি হয়েছে। বাহুবলী পরিবারের ক্ষমতা দখলের লড়াই তেমন ভবে দর্শকদের মনে দাগ কাটতে পারেনি।
প্রথম দুটি ভাগ নিয়ে যেমন উত্তেজনা তৈরি হয়েছিল দর্শক মহলে। যেভাবে দর্শকরা টানটান উত্তেজনা নিয়ে দেখেছিলেন। এবার আর সেটা হয়নি। মুক্তির আগে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলেন সকলে। মূলত বিহার, নেপাল এবং পূর্ব উত্তর প্রদেশের বাহুবলি নেতাদের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি।
অভিনয়ের দিক দিয়ে বলতে গেলে আলি ফয়জল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, অঞ্জুম শর্মা দুর্ধর্ষ অভিনয় করেছেন। পঙ্কজ ত্রিপাঠির ভূমিকা নিয়েও কোনও কথা হবে না। কিন্তু সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছে ওয়েব সিরিজটি। দর্শকদের এক কথায় হতাশ করেছেন পরিচালক।মির্জাপুরের সিজন থ্রি এক কথায় ফ্লপ করেছে সব দিক দিয়ে। কেবল মাত্র অ্যাকশন দিয়ে টানার চেষ্টা করেছেন পরিচালক। কিন্তু শেষ পর্যন্ত সেটা টেনে নিয়ে যেতে পারেন নি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications