Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check: ইজরায়েলের প্রধানমন্ত্রীকে জঙ্গি ঘোষণা ব্রিটেনের রাজার! ভাইরাল ভিডিয়োর আসল সত্য জানুন

Fact Check: ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়েছে লেবানন ও ইজরায়েল (Lebanon Israel War)। বারবার একে অপরকে মিসাইল হামলা (Missile Attack) করেছে দুটি দেশ। ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল্লাদের (Hezbollah) দমন করতে রণংদেহী ইজরায়েল। এই অবস্থায় ইজরায়েলের প্রধানমন্ত্রীকে (Israeli PM) কিনা সরাসরি জঙ্গি (Terrorist) বলে দেগে দেওয়ার অভিযোগ।

আজকাল কোনও বিস্ফোরক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে মিনিটখানেকও সময় লাগে না। কিন্তু পোস্টের সত্যতা নিয়ে সন্দেহ থেকেই যায়। তেমনই একটি পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি পোস্টার উদ্বোধন করছেন। শুধু তাই নয়, পোস্টারে নেতানিয়াহুকে সরাসরি সন্ত্রাসবাদী হিসেবে লেখা রয়েছে।

Benjamin Netanyahu and Prince charls

যদিও ফ্যাক্ট চেকিংয়ের (Fact Checking) পর দেখা যায় ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো। সোশ্যাল মিডিয়ায় আদতে ভুল ভিডিয়ো (Fake Video) শেয়ার করা হয়েছে। বিভিন্ন সংস্থার ফ্যাক্ট চেকিংয়ের পর জানা গিয়েছে যে ওই ভিডিয়োটি আসলে ২০২৪ সালের মে মাসের। ইউটিউবে আসল ভিডিয়োটি পোস্ট করেছিল সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সহ একাধিক সংবাদমাধ্যম।

আসল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, চলতি বছরের ১৪ মে লন্ডনের বাকিংহাম প্যালেসের (Buckingham Palace) ওই ভিডিয়ো। রাজ্যাভিষেকের পর নিজের অফিসিয়াল পোর্ট্রেট উদ্বোধন করছেন রাজা তৃতীয় চার্লস (King Charles III)। আসল ভিডিয়োটি ব্রিটেনের রাজ পরিবারের ইউটিউব চ্যানেল ও ইন্সটাগ্রাম হ্যান্ডেলেও আপলোড করা হয়। নেতানিয়াহুর (Benjamin Netanyahu) নয়, নিজের পোর্ট্রেটের উদ্বোধন করেছিলেন রাজা তৃতীয় চার্লস।

এরপরেই জানা যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্ট আদতে ভুয়ো। যাচাই ছাড়াই মুহূর্তে সেই ভিডিয়ো শেয়ার করে দেন লাখ লাখ নেটাগরিক। ইউরোপ নেতানিয়াহুকে জঙ্গি ঘোষণা করেছে, এমন গুজবও রটে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও তার সাপেক্ষেও কোনও প্রমাণ পাওয়া যায়নি। মানুষকে বিভ্রান্ত করতেই ওই উসকানিমূলক পোস্ট করা হয় বলে প্রমাণিত।

Fact Check

দাবি

false video shared of King Charles III unveiling a poster declaring Benjamin Netanyahu a terrorist

সিদ্ধান্ত

King Charles III Unveiled his own poster

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন factcheck@one.in আইডিতে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+