চাষিদের পাশে মোদী সরকার! খরিফ ফসল নিয়ে দাম বৃদ্ধি কোন পর্যায়ে এগোচ্ছে
চাষিদের পাশে মোদী সরকার! খরিফ ফসল নিয়ে দাম বৃদ্ধি কোন পর্যায়ে এগোচ্ছে
' ১৪ টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে ৫০-৮৩ শতাংশে। যাতে দেশের চাষিরা স্বস্তি পান।' কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে হাজির থেকে একথা জানিয়েছিলেন নরেন্দ্র তোমার। করোনার লকডাউনের সঙ্গে পঙ্গপালের প্রবল দৌরাত্মের জেরে সমস্যায় পড়েছেন দেশের হাজার হাজার চাষি। এমন পরিস্থিতিতে খরিফ ফসল নিয়ে কোন কোন ব্যবস্থাপনা উঠে আসছে দেখে নেওয়া যাক।

খরিফ ফসল নিয়ে বড়সড় পদক্ষেপ
২০২০ সালের জন্য ১৪ টি খরিফ ফসলের দামের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। ফলে গরিব চাষিদের সমস্যা সমাধানে খানিকটা সুরাহা হবে। কোভিড ১৯ মহামারির সময় সরকারের এই অবস্থান অনেকটাই সাহায্য করেছে চাষিদের।

কিছু শস্যের দাম বেড়েই ছিল
১৭ টি নোটিফায়েড খরিফ ফসলের দাম আগের বছর থেকেই তুলনামূলক বাড়িয়ে দেওয়া ছিল। জোয়ার হাইব্রিডের দাম ২.৭৫ শতাংশ বাড়ানো হয় গতবছর। গড়ে দেখা গিয়েছে গত বছরের তুলনায় সর্বমূল্য দামে ১ শতাংশ এই বছর বাড়ানো হয়েছে খরিফের দাম।

গত ৪ বছরে কী পরিস্থিতি?
গত ৪ বছরের তুলনায় বাজরা ও ভুট্টার সর্বমোট মূল্য ৬০ শতাংশ বেড়েছে। এদিকে এবছরে ফসল থেকে 'রিটার্ন' বাজরা, কলাইয়ের ডালের মতো শস্যে সবচেয়ে বেশি আসবে বলে মনে করছে সরকার। তবে মুগ ডালের দাম সেই তুলনায় বাড়েনি বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে কম বেড়েছে কোন শস্যের দাম?
বাজরার দাম পর পর কয়েক বছর যেভাবে বেড়েছে তাতে যা দাম দাঁড়ায়, সেদিক থেকে সোয়াবিন, ও কলাইয়ের ডালের দাম সবচেয়ে কম বেড়েছে বলে দেখা যাচ্ছে। গত ৫ বছরে সোয়াবিনের দাম ২০ শতাংশ বেড়েছে।

আর কোন ক্ষেত্রে কী পরিস্থিতি?
২১ সালের আর্থিক বছরে ন্যূনতম সহায়ক মূল্য ৫ শতাংশ হারে বেড়েছে। ২০২০ সালের আর্থিক বছরের প্রেক্ষিতে ১.৮৩ শতাংশ বেড়েছে এই মূল্য । এছাড়াও একাধিক খরিফ ফসলের মধ্যে তেললবীজ বেড়েছে ৬.২ শতাংশ হারে, তুলা বেড়েছে ৫ শতাংশ হারে , দানা শস্য বেড়েছে ৪.১ শতাংশ হারে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications