Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘অপারেশন গ্রিনের’ আওতায় এবার সমস্ত ফল এবং শাক-সবজির চাষ, বিশদে জানুন

‘অপারেশন গ্রিনের’ আওতায় এবার সমস্ত ফল এবং শাক-সবজির চাষ, বিশদে জানুন

লকডাউনের মাঝেই ফল ও শাক-সবজির ফলন অব্যহত রাখতে এদিন বড় ঘোষণা করল কেন্দ্র। সূত্রের খবর, এদিন টমেটো, পেঁয়াজ এবং আলু চাষ ছাড়াও অপারেশন গ্রিন-এর আওতায় এবার সমস্ত ফল এবং শাক সবজিকে আনা হল।

অপারেশন গ্রিনের আওতায় সমস্ত ফল ও শাক-সবজির চাষ

অপারেশন গ্রিনের আওতায় সমস্ত ফল ও শাক-সবজির চাষ

শুক্রবার এই ঘোষণাটি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কৃষিজাত পণ্যের সঠিক মূল্যে বিক্রি, সরবরাহ ও ফলন জারি রাখতেই সরকারের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এছাড়া লকডাউন চলাকালীন ন্যূনতম সহায়ক মূল্যে অন্তত ৭৪,৩০০ কোটি টাকার কৃষিজাত পণ্য কেনা হয়েছে এবং প্রধানমন্ত্রী কিষাণ ফান্ডের মাধ্যমে ১৮,৭০০ কোটি টাকা ট্রান্সফারও করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

কোল্ড স্টোরেজে মিলবে ৫০ শতাংশ ভর্তুকি

কোল্ড স্টোরেজে মিলবে ৫০ শতাংশ ভর্তুকি

অন্যান্য ফসল গুলিকেও বর্তমানে অপারেশন গ্রিনের আওতাভুক্তির ফলে উদ্বৃত্ত থেকে ঘাটতি বাজারে পরিবহণে ৫০ শতাংশ ভর্তুকি মিলবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি কোল্ড স্টোরেজ সহ অন্যান্য স্টোরেজে খাতেও ৫০ শতাংশ ভর্তুকি মিলবে বলে জডানা যাচ্ছে।

ফসলের চড়া দাম আটকাতে চাইছে কেন্দ্র

ফসলের চড়া দাম আটকাতে চাইছে কেন্দ্র

আগামী ছয় মাসের জন্য পাইলট প্রজেক্ট হিসাবে বর্তমানে এই প্রকল্প চালু করা হচ্ছে। প্রয়োজনে আগামীতে তা আরও বাড়ানো হবে বলে সরকারি ভাবে জানানো হয়েছে। এর ফলে আগামীতে ভালো বাজারদর ধরে রাখা, বর্জ্য হ্রাস, গ্রাহকদের জন্য সাধ্যে মধ্যে ফসলের দাম বেঁধে রাখা সম্ভবপর হবে বলে মনে করছে কেন্দ্র।

আরও বেশ কয়েকটি ক্ষেত্রে সহায়তা প্রদানের ঘোষণা করা হয়

আরও বেশ কয়েকটি ক্ষেত্রে সহায়তা প্রদানের ঘোষণা করা হয়

অভাবি ফসল বিক্রি বন্ধেই সরকার মূলত এই বিশেষ পদক্ষেপ ঘোষণা করেছে বলে মত ওয়াকিবহাল মহলের। একইসাথে কৃষি পরিকাঠামোয় ১ লক্ষ কোটি টাকার তহবিল গঠনের কথা ঘোষণাও করেন নির্মলা। একই সাথে এই পর্যায়ের ঘোষণায় কৃষি, মৎসচাষ, ডেয়ারি, পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও তার সঙ্গে যুক্ত ক্ষেত্রের জন্য বিশেষ সহায়তা প্রদানের কথাও বলা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+