আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজ: কৃষি পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ ১ লক্ষ কোটি টাকা
আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজ: কৃষি পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ ১ লক্ষ কোটি টাকা
আত্মনির্ভর ভারত অভিযান আর্থিক প্যাকেজ ঘোষণার তৃতীয় দিনে কৃিষ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আর্থিক বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছে দেশে কৃষি পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। যাতে ডিমান্ড এবং সাপ্লাই চেন অক্ষত থাকে সেকারণেই এই পরিকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি।

কৃষি পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি
আর্থিক প্যাকেজ ঘোষণার তৃতীয় দফায় ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় থাকছে শস্য ভান্ডার, হীমঘর, এবং শস্য সংরক্ষণকে এর আওতায় রাখা হয়েছে। সবজি পরিবহণে ৫০ শতাংশ ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছে। একে ডিমান্ড এবং সাপ্লাই চেন অক্ষত থাকবে তাতে কৃষকদের আয় বাড়বে বলে জানানো হয়েছে।

ক্ষুদ্র চাষিরা উপকৃত হবেন
এই ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণায় উপকৃত হবে দেশের অসংখ্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষি। কারণ শস্য উৎপাদন করার পর সেগুলি সংরক্ষণের সুযোগ থাকে না তাঁদের কাছে। সেক্ষেত্রে কম দামে ফড়ে এবং দালালদের কাছে ফসল বিক্রি করে দিতে বাধ্য হন তাঁরা। হিমঘর এবং শস্য ভান্ডারের পরিকাঠামো উন্নয়ন ঘটানো হল তাঁরা শস্য সংরক্ষণ করতে পারবেন সাধ্য মতো।

শস্য বিক্রিতে আইন বদলের ভাবনা
কৃষকরা যাতে সর্বত্র ফসল বিক্রি করতে পারেন তার জন্য অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশোধন আনার কথাও বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাতে তাঁরা দেশের যেকোনও প্রান্তে নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। তাতে তাঁদের আয় অনেকটাই বাড়বে বলে মনে করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আন্তঃ রাজ্য পরিবহণে বাধা থাকবে না
৫০ শতাংশ শস্য পরিবহণ এবং মজুতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এতে খাদ্য শস্য পরিবহণের খরচ অনেকটাই কমবে কৃষকদের। বিশেষ করে পচনশীল শস্য পরিবণে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications