জানেন দেশের প্রথম সূর্যোদয় হয় কোথায়? বেড়িয়ে আসুন ছবির মত সুন্দর ভারতের প্রথম গ্রাম থেকে

গরমে কঠিন পরিস্থিতি দেশে। ২ তারিখ থেকে রাজ্যের সব সরকারি স্কুলে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। সবাই ব্যাগ গুছিয়ে ছুটছেন পাহাড়ে। দার্জিলিং-কালিম্পং, সিকিম সর্বত্র পর্যটকের ভিড়। এবার সামার ভ্যাকেশনে বেড়িয়ে আসুন ছবির মত এই পাহাড়ি গ্রাম থেকে।

ভারতের প্রথম গ্রাম

ভারতের প্রথম গ্রাম

জানেন কোথায় আছে ভারতের প্রথম গ্রাম। আমাদের একেবারে ঘরের কাছেই রয়েছে সেই গ্রাম। অরুণাচল প্রদেশে ছোট্ট গ্রাম কিভিথু। ভারত চীন সীমান্তে রয়েছে এই গ্রাম। এই গ্রামের পাশ দিয়েই চলে গিয়েছে এলএসি। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল। শুধু চিন সীমান্ত নয় অরুণাচল প্রদেশের এই গ্রামের সঙ্গে রয়েছে মায়ানমার সীমান্তও। অর্থাৎ তিনটি দেশের সীমান্ত জুড়ে রয়েছে এই কিবিথু গ্রামের সঙ্গে।

ছবির মত গ্রাম

ছবির মত গ্রাম

পাহাড়,ঝরনা, জঙ্গল। একেবারে ছবির মত গ্রাম কিবিথু। অরুণাচল প্রদেশের আনজাও জেলায় অবস্থিত। লোহিত নদী চিন থেকে ভারতে প্রবেশ করেছে এই কিবিথু গ্রামের মধ্য দিয়েই। ভারত-চিন-মায়ানমার তিন দেশের সীমান্ত ডিপু পাসও রয়েছে এই গ্রামের মধ্যেই। গত ১০ এপ্রিল এই কিবিথু গ্রামে কাটিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নিজে দেশবাসীকে এই স্বর্গীয় সুন্দর গ্রাম ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন। দেশের প্রথম সূর্যোদয় হয় এই গ্রামেই। তারপরে ধাপে ধাপে দেশের সর্বত্র সূর্যের রশ্মি পড়ে।

ইতিহাস জড়িয়ে রয়েছে এই গ্রামে

ইতিহাস জড়িয়ে রয়েছে এই গ্রামে

কিবিথু গ্রামে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় এই গ্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসও। ইন্দো-চিন যুক্তের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে রয়েছে এই গ্রামেই। ১৯৬২-র ওয়ালং যুদ্ধের ইতিহাস জড়িয়ে রয়েছে এখানে। ৪০০০ চিনা ফৌজকে রুখে শহিদ হয়েছিলেন ভারতীয় জওয়ানরা। আজও তাঁদের স্মৃতিতে রয়েছে সমাধি। সেই স্থানে গেলে শিউরে উঠবে গা। একটা সময়ে চিনা ফৌজের আগ্রাসন মারাত্মক আকার নিয়েছিল কিথিবুতে। সেসব সময় এখন অতীত। তবে ইতিহাস রয়ে িগয়েছে।

জুড়িয়ে যাবে মন

জুড়িয়ে যাবে মন

অরুণাচল প্রদেশ নামেই তাওয়াং, ইটানগরকেই চেনেন সকলে। কিন্তু তার মাঝেও যে কিথিবু বলে একটি মনোরম জায়গা রয়েছে অনেকেই জানেন না। সেখানে মূলত আদিবাসী জনজাতির বাস। ধীরে ধীরে পর্যটকদের জন্য উন্নত করে তোলা হয়েছে । এখন আরও সুন্দর হয়ে উঠেছে কিথিভু। পর্যটকদের থাকার জায়গা তৈরি হয়েছে। রাস্তা ভাল করা হয়েছে। কাজেই এবার গরমের ছুটির নতুন ডেস্টিনেশন হতেই পারে কিথিবু ভিলেজ।

ছবি সৌ:টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+