‘‌মালিককে গিয়ে বল জুন আন্টি ফিরে এসেছে’‌, ‘‌খোকা’‌ স্টাইলে শ্রীময়ী সিরিয়ালে প্রত্যাবর্তন ঊষসীর

‘‌মালিককে গিয়ে বল জুন আন্টি ফিরে এসেছে’‌, ‘‌খোকা’‌ স্টাইলে শ্রীময়ী সিরিয়ালে প্রত্যাবর্তন ঊষসীর

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক '‌শ্রীময়ী’‌র জনপ্রিয়তা শুধুমাত্র টিকে রয়েছে জুন অআন্টির জন্যই। কিন্তু প্রায় দু’‌মাস এই ধারাবাহিকে দেখা যায়নি জুন আন্টি থুড়ি ঊষসী চক্রবর্তীকে। তাতেই মন খারাপ ছিল দর্শকদের। দর্শকদের পাশাপাশি জুনের অভাব বোধ করেছেন শ্রীময়ীর ভূমিকায় থাকা ইন্দ্রাণী হালদারও। তিনি উদ্যোগ নিয়ে জুন আন্টিকে ফের ধারাবাহিকে ফিরিয়ে এনেছেন। শ্রীময়ীর অনস্ক্রিন শত্রুকে ফেরানোর জন্য লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন জানান ইন্দ্রাণী হালদার। অতএব খুব শীঘ্রই এই ধারাবাহিকে দেখা যাবে ঊষসীকে।

‘‌মালিককে গিয়ে বল জুন আন্টি ফিরে এসেছে’‌, ‘‌খোকা’‌ স্টাইলে শ্রীময়ী সিরিয়ালে প্রত্যাবর্তন ঊষসীর

তবে জুন আন্টি তাঁর এই ফেরার খবর অনির্বাণ ভট্টাচার্য অভিনীত 'খোকা’ চরিত্রের মেজাজেই ঘোষণা করলেন। ঊষসী তাঁর পোস্টে নিজের প্রত্যাবর্তনের কথা ঘোষণা করে লিখেছেন, '‌দামে কম মানে ভাল এখন অতীত পাঁচতলা মল পুরোটাই শ্রীময়ী। ফ্র্যানডস, মালিককে গিয়ে বল জুন আন্টি ফিরে এসেছে।’‌ ঊষসীর এই পোস্টে সম্প্রতি ভাইরাল হওয়া 'কাকলী ফার্ণিচার’ বিজ্ঞাপন নিয়েও রসিকতা করা হয়েছে।

প্রায় ২ মাস বাদে ফের শ্রীময়ীর শুটিং ফ্লোরে ফিরতে পেরে খুব খুশি অভিনেত্রী। তবে তাঁর অনুপস্থিতিতে যে সিরিয়ালের জনপ্রিয়তা কমেছে, তা মানতে নারাজ ঊষসী। ইন্দ্রাণী হালদার, টোটা রায়চৌধুরী, সুদীপ মুখোপাধ্যায়ের মতো তারকারা এই সিরিয়ালের সম্পদ বলেই মনে করেন তিনি। ধারাবাহিকের নতুন এই প্রোমোতে দেখা গিয়েছে, বেশ কয়েক বছর কেটে গিয়েছে। এই সময়টা সংশোধনাগারে কাটিয়েছে জুন। আনন্দ নিকেতনেও অনেক পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠিত হয়ে শ্রীময়ীর কাছে ফিরে এসেছে ডিঙ্কা (সপ্তর্ষি মৌলিক)। এমন পরিস্থিতিতে জুন কি নতুন কোনও ঝামেলার সৃষ্টি করবে? জুনের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে জানা যাবে সব প্রশ্নের উত্তর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+