বিগ বসে ফের বসন্ত, জ্যাসমিন ঘর ছাড়া হতেই আলির প্রেমে পড়লেন বাড়িরই এক সদস্য
জ্যাসমিন ঘর ছাড়া হতেই আলির প্রেমে পড়লেন বাড়িরই এক সদস্য
রবিবার বাড়ি থেকে জ্যাসমিন ভাসিন বিদায় নেওয়ার পর বাড়ির সদস্যরা সকলেই মন খারাপ করেছিলেন। তবে মঙ্গলবারের পর্বে বিগ বসের বাড়িতে ফের লড়াই–ঝগড়া দেখা যায়। এরই মধ্যে বাড়ির আবহাওয়া একটু হলেও হাল্কা হয়, যখন সোনালি ফোগাত দাবি করেন যে তিনি আলি গনির প্রেমে পড়েছেন।

মঙ্গলবারের পর্বে দেখা গিয়েছে যে আরশি খান রাহুল বৈদ্যকে আলিঙ্গন করেন এবং তাঁর দিক থেকে রাহুলের জন্য কোনও ক্ষোভ নেই। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই রাখির সঙ্গে আলির বচসার সৃষ্টি হয়। আলি রাখির দিকে আঙুল তুলে জানান যে রাখি প্রার্থনা করেছিলেন যে জ্যাসমিন যেন আলির থেকে আলাদা হয়ে যায়। ইজাজ খান, আরশি, রাহুল বৈদ্য, নিক্কি তাম্বোলি ও আলি সহ বাড়ির আরও সদস্যদের সঙ্গে রাখির ঝগড়া হয়। আলি স্পষ্ট করে জানিয়ে দেন যে রাখি তাঁকে নিশানা করছেন। একমাত্র বিকাশ গুপ্তাই সকলকে অনুরোধ করেন রাখিকে এভাবে বিব্রত না করতে। বিকাশ বলেন, 'রাখির ওপর এই অত্যাচার বন্ধ করো। ক্যাপ্টেন হওয়ার সঙ্গে সঙ্গে রাখি সকলের নিশানায় চলে এসেছেন।’
রাখিকে মস্করা করে আলি জানান যে তিনি তাঁর পিসির মতো। আলি বলেন, 'এখন থেকে আমি পিসি বলে ডাকব, আমি তোমাকে প্রচণ্ড শ্রদ্ধা করব, তুমি শ্রদ্ধায় ভাসবে।’ রাখিও আলিকে কাকা বলে সম্বোধন করেন। রাখি এরপর রুবিনা দিলায়েককে গিয়ে জানান যে আলি এবং নিক্কি তাঁর বয়স নিয়ে নিয়ে মজা করছেন। অন্যদিকে ইজাজ খান ও আলি গনির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকার জন্য সোনালিকে নিয়ে মজা করেন আরশি। যদিও সোনালি জানান যে তিনি ইজাজকে নয়, আলিকে দেখছলেন। তবে তিনি আলির সামনে তাঁর চোখের দিকে তাকাতে পারবেন না। পরে সোনালি আরশিকে জানান যে তিনি আলির প্রেমে পড়েছেন। সোনালি ফোগাত বলেন, 'আমার এসব করা উচিত নয় তাই না। কিন্তু এর আগে আমি এরকম অনুভব করিনি। কিছু একটা হয়েছে।’ আরশি এরপর হাসতে হাসতে জানান যে কাউকে ভালোবাসা ক্ষতিকর নয়।’ সোনালি এরপর জানান যে তিনি বুঝতে পারছেন আলি অন্য কাউকে (জ্যাসমিন ভাসিন) ভালোবাসেন এবং এখানে কোনও সম্ভাবনা তাঁর নেই। সোনালি তাঁর অনুভূতির কথা ইজাজ খানকেও জানান।












Click it and Unblock the Notifications