রাখি ও নিকিকে তীব্র ভর্ৎসনা সলমন খানের, রবিবারই ঘরছাড়া হবেন আরও এক সদস্য

রবিবারই ঘরছাড়া হবেন আরও এক সদস্য

এই সপ্তাহে বিগ বসের বাড়ি থেকে ঘরছাড়া হওয়ার জন্য নমিনেটেড হয়েছেন বিকাশ গুপ্তা, রাহুল বৈদ্য, দেবলীনা ভট্টাচার্য এবং নিকি তাম্বোলি। এদের মধ্যে যাঁরা বিজয়ী হওয়ার ট্রফির দৌড়ে রয়েছেন অবিনব শুক্লা, আলি গনি, রুবিনা দিলায়েক, আরশি খান এবং রাখি সাওয়ান্ত। গত সপ্তাহে বাড়ি ছেড়ে চলে যান সোনালি ফোগাত। অন্যদিকে দেবলীনা রয়েছেন ইজাজ খানের বিকল্প হিসাবে। প্রসঙ্গত, দেবলীনা বিগ বস ১৩–তে সদস্য হিসাবে ছিলেন কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তিনি বেরিয়ে যান বিগ বস ছেড়ে।

রাখি ও নিকিকে তীব্র ভর্ৎসনা সলমন খানের, রবিবারই ঘরছাড়া হবেন আরও এক সদস্য


এই সপ্তাহে সদস্যরা নমিনেশন টাস্কের জন্য ঘরের সমস্ত বিলাসিতা আত্মত্যাগ করেন। পুরো সপ্তাহে তাঁরা ২ বার সুযোগ পান এই ঘরের বিলাসিতা ফিরে পাওয়ার জন্য। তার জন্য ২টি টাস্ক দেয় বিগ বস। এরই মধ্যে বিগ বসের বাড়ি ছেড়ে কে বেরিয়ে যাবেন তা রবিবারের পর্বে ঘোষণা করবেন সলমন খান। যদিও শনিবারের পর্বে দর্শকরা দেখেছেন যে সলমন খান নিকি তাম্বোলিকে বাড়িতে অন্যান্য সদস্যদের প্রতি তাঁর আচরণ নিয়ে ভর্ৎসনা করেন। এমনকী সলমন অভিনব ও রুবিনারও নিন্দা করে জানান যে নিকি যখন ভুল করেন কেন তাঁরা তাঁকে আটকান না। সলমন খান এও জানান যে তিনি গোটা বিগ বসে অভিনব ও রুবিনার খেলার সফর লক্ষ্য করে দেখেন যে তাঁরা শুধু নিজেদের সময়ই মুখ খোলেন, অন্য সময়ে চুপ থাকেন।

নিকির পাশাপাশি সলমন খান রাখি সাওয়ান্তের আচরণেরও তীব্র নিন্দা করেন। তিনি স্পষ্ট করে জানান যে রাখির নিজের আচরণের প্রতি সীমা টানা উচিত। এর আগে দেখা যায় রাখির আচরণে তিতিবিরক্ত অভিনব শুক্লা সলমন খানের কাছে কেঁদে ফেলেন। কিন্তু সলমন খান অভিনবকে আশ্বস্ত করে জানান যে তাঁর ভাবমূর্তি যথেষ্ট ভালো আছে বিগ বসের বাইরে এবং রাখির কারণে অভিনবকে যথেষ্ট পছন্দ করছেন দর্শকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+