Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিগ বসের ফাইনাল পর্ব কবে হবে, সম্ভাব্য বিজয়ী কে, জেনে নিন সব তথ্য এক ঝলকে

বিগ বসের ফাইনাল পর্ব কবে হবে, সম্ভাব্য বিজয়ী কে, জেনে নিন সব তথ্য এক ঝলকে

আর মাত্র তিনদিনের অপেক্ষা। তারপরই বিগ বস ১৪–এর ফাইনাল পর্ব এবং জানা যাবে কে বিজয়ী হচ্ছেন। দর্শকরাও বিগ বসের বিজয়ী কে হচ্ছেন তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এই শোয়ের সঞ্চালক বলিউড অভিনেতা সলমন খান। বিগ বস ১৩–এর মতোই বিগ বস ১৪–এর মেয়াদও বাড়ানো হয়।

২১ ফেব্রুয়ারি ফাইনাল পর্ব

২১ ফেব্রুয়ারি ফাইনাল পর্ব

রবিবার, ২১ ফেব্রুয়ারি বিগ বস ১৪-এর গ্র‌্যান্ড ফাইনাল সম্প্রচার হবে। এই ফাইনাল দেখার জন্য কালার্স টিভিতে রাত ন'‌টার সময় দর্শকদের বসে পড়তে হবে। এই সময়টাতেই বিগ বসের উইকেন্ড কা ওয়ার হয়।

 দেখা যাবে অনলাইনে

দেখা যাবে অনলাইনে

বাড়িতে যদি টিভি না থাকে তবে ফাইনাল পর্বের আনএডিডেট ভিডিও ভুট অ্যাপ ও এমএক্স প্লেয়ারে দেখা যাবে এবং সদস্যদের বেশ কিছু মজাদার কথোপকথন দেখতে পারবেন দর্শকরা। জিও সাবস্ক্রাইবাররা বিগ বস ১৪-এর ফাইনাল লাইভ দেখতে পারবেন।

 বিগ বসের ট্রফি

বিগ বসের ট্রফি

সাম্প্রতিক উইকেন্ড কা ওয়ার পর্বে সলমন খান বিগ বস ১৪-এর বিজয়ী ট্রফির এক ঝলক সদস্যদের দেখান। এই ট্রফিটি তাঁদের মধ্যে একজন বাড়ি নিয়ে যাবেন। ঝলমলে ও স্টাইলিষ ট্রফিটি বিগ বসের চোখের আকারে তৈরি করা হয়েছে। প্রত্যেক বছর বিগ বসের গেটেল আদলেই ট্রফির নকশা করা হয়।

 পুরস্কারের অর্থের পরিমাণ

পুরস্কারের অর্থের পরিমাণ

বিগ বসের রিপোর্টে জানা গিয়েছে, পুরস্কারের অর্থের পরিমাণ ৪০ লক্ষ টাকা। তবে এখনও এ বিষয়ে বিগ বস বা কালার্স চ্যানেল কর্তৃপক্ষের থেকে কোনও নিশ্চিত কিছু জানা যায়নি।

কে কে রয়েছেন ফাইনালে

কে কে রয়েছেন ফাইনালে

বিগ বসের বাড়িতে ফাইনাল পর্বে শীর্ষ পাঁচে রয়েছেন রুবিনা দিলায়েক, আই গনি, রাখি সাওয়ান্ত, রাহুল বৈদ্য ও নিকি তাম্বোলি। বাড়িতে বিভিন্ন সদস্যদের পেছনে ফেলে এই পাঁচজনই ফাইনালে উঠে এসেছেন। যদিও অপ্রত্যাশিত এভিকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এই দু'‌দিনের মধ্যে।

 কে জিতবেন বিগ বস ১৪

কে জিতবেন বিগ বস ১৪

রুবিনা দিলায়েক ও রাহুল বৈদ্যর মধ্যে সম্ভাব্য বিজয়ীকে দেখতে পাচ্ছেন অনেকে। বিগ বসের একদম প্রথম থেকে রুবিনা ও রাহুল নমিনেট হলেও, প্রত্যেক সপ্তাহেই তাঁরা সুরক্ষিত হয়ে এই জায়গায় অবশেষে এসে পৌঁছেছেন। দর্শকদের ভোটেও এই ২ জনই সর্বোচ্চ ভোট পেতেন। তাই এই দুই সদস্যের মধ্যেই জোরদার টক্কর হবে বলে মনে করা হচ্ছে। তারওপর গুগলে বিগ বসের বিজয়ী জানতে চেয়ে অনেকেই সার্চ করছেন, সেখানে নাম উঠে আসছে রুবিনা দিলায়েকের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+