চ্যালেঞ্জার্স রাখি সাওয়ান্তের সঙ্গে বিগ বসের বাড়িতে প্রবেশ আলি গনি ও নিক্কি তাম্বোলির
চ্যালেঞ্জার্স রাখি সাওয়ান্তের সঙ্গে বিগ বসের বাড়িতে প্রবেশ আলি গনি ও নিক্কি তাম্বোলির
জল্পনা চলছিল অনেকদিন ধরেই, তবে এবার নিশ্চিত করেই বিগ বস–১৪–এর বাড়িতে প্রবেশ করতে দেখা যাবে নিক্কি তাম্বোলি ও আলি গনিকে। ইতিমধ্যেই তাঁদের দু’জনের বাড়ির ভেতরে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এঁদের সঙ্গেই বাড়িতে প্রবেশ করবেন আর এক চ্যালেঞ্জার রাখি সাওয়ান্ত।

বিগ বসের বাড়িতে অন্য চ্যালেঞ্জার্সরা বাড়ির সদস্যদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। আর তার মধ্যে আলি ও নিক্কি বাড়িতে প্রবেশ করায় তাঁরা যেন প্রাণ ফিরে পান। বিশেষ করে জ্যাসমিন ভীষণ খুশি হন তাঁর প্রেমিক আলিকে দেখে। জানুয়ারিতে বিগ বস ১৪ শেষ হয়ে যাওয়ার কথা থাকলও তা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ২১ ফেব্রুয়ারি এই রিয়ালিটি শো শেষ হবে বলে জানা গিয়েছে। ফাইনালের মাঝখানেই কম ভোট পেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন নিক্কি এবং তার আগেই আলি বাড়ি ছাড়েন। এরপরই বাড়ির আর সদস্য রাহুল বৈদ্য নিজেই বাড়ি ছেড়ে চলে যেতে চান, কারণ তিনি পরিবারের অভাব বোধ করছিলেন।
বিগ বস ১৪–এর ফাইনালিস্ট হিসাবে বাড়িতে এখন রয়েছেন ইজাজ খান, রুবিনা দিলায়েক, অভিনব শুক্লা ও জ্যাসমিন। বিগ বসের এই সিজনের ট্রফি কার হাতে শেষ পর্যন্ত যায়, এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications