বাংলায় বামেরা বাড়লে আখেরে লাভ কাদের, একুশের আগে অঙ্ক মিলাতে হিমশিম

বাংলায় বামেরা বাড়লে আখেরে লাভ কাদের, একুশের আগে অঙ্ক মিলাতে হিমশিম

বঙ্গে বামেরা বাড়লে আখেরে লাভ হবে কাদের, তা নিয়েই এখন জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। বামেরা মনে করছে, তাঁরা ধীরে ধীরে প্রাসঙ্গিক হচ্ছে বাংলায়। বিহারের ভোট সেই আবহ সুস্পষ্ট করেছে। এবার বিহারের ভোটকে মডেল করে বাংলায় তারা গুরুত্ব ফিরে পাবার আশা করছে। কিন্তু তা যদি হয়, লাভ হবে কাদের- তৃণমূল না বিজেপির?

বাংলায় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠবে বামেরা!

বাংলায় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠবে বামেরা!

২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় মূল লড়াই হবে তৃণমূল বনাম বিজেপির। সেখানে বাম বা কংগ্রেস এবার লড়বে অস্তিত্ব রক্ষা করতে। যদিও বাম-কংগ্রেস উভয়ই দাবি করছে, তারা এবার প্রবল প্রতাপে ফিরে আসবে। বাংলায় তারাই এবার ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠবে। বাম-কংগ্রেস জোট করে লড়বে ধরে নিয়ে রাজনৈতিক মহলের একাংশও এ ব্যাপারে আশাবাদী।

বামেরা ভেঙে বিজেপির দিকে চলে গিয়েছে!

বামেরা ভেঙে বিজেপির দিকে চলে গিয়েছে!

রাজনৈতিক মহল মনে করছে, ২০১৯ দেখিয়ে দিয়েছে রাজ্যে বামেরা ভেঙে বিজেপির দিকে চলে গিয়েছে। ফলে বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে লোকসভা নির্বাচনে। এক লাফে বেড়ে ১২ থেকে বেড়ে ৪০ শতাংশে পৌঁছে গিয়েছে বিজেপি। আর বামেরা কমে ২৯ থেকে ১০-১১'য়। বামেরা শূন্য হয়ে গিয়েছে লোকসভা আসনে। আর বিজেপি ২ থেকে বেড়ে ১৮ হয়ে গিয়েছে।

বামেরা প্রাসঙ্গিক হয়ে উঠলে বিজেপির ক্ষতি!

বামেরা প্রাসঙ্গিক হয়ে উঠলে বিজেপির ক্ষতি!

এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ৩৪ থেকে কমে ২২ হলেও, তাঁদের ভোট কিন্তু কমেনি। ২০১৯ লোকসভা নির্বাচনে তাঁরা ৪৩ শতাংশ ভোট পেয়েছে। সেই নিরিখে বলাই যায়, সিপিএম বা বামেদের ভোট ঢুকেছে বিজেপির বাক্সে। অর্থাৎ বামভোট গিয়েছে রামে। এই অবস্থায় বামেরা প্রাসঙ্গিক হয়ে উঠলে তো সেই ভোটই ফিরে আসবে! তাহলে ক্ষতি হবে বিজেপিরই!

সিপিএমের একটা অংশের ভোট তৃণমূলের বাক্সেও

সিপিএমের একটা অংশের ভোট তৃণমূলের বাক্সেও

আবার পক্ষান্তরে বলা যায়। ২০১১ সালে যখন বাংলায় পরিবর্তন হল, তখন সিপিএমের একটা অংশের ভোটই তো তৃণমূলের বাক্সে গিয়েছিল। ১০ বছরের ইনকামবেন্সির ফলে সেই ভোট ফের বামেদের দিকে ফিরে যাচ্ছে না তো, তাহলে কিন্তু ক্ষতি তৃণমূলের। আবার বিপরীতমুখী চোরাস্রোতও রয়েছে। তৃণমূলও ভাঙছে, ভাঙছে বিজেপিও।

বামেরা ভোট বাড়িয়ে বাংলায় প্রাসঙ্গিক হয়ে উঠছে

বামেরা ভোট বাড়িয়ে বাংলায় প্রাসঙ্গিক হয়ে উঠছে

পারস্পরিক এই দলবদলের মধ্যে একটা বিষয় সিপিএম বা বামেদের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে, তা হল- ভিতরে ভিতরে বাম বা কংগ্রেস শক্তিশালী হচ্ছে। একে ইনকামবেন্সি ফ্যাক্টর রয়েছে, তারপর করোনাকালে পরিযায়ী শ্রমিকদের অসন্তোষও কাজ করছে, আম্ফানের সময় দ্বারে দ্বারে ছুটে গিয়েছে বামেরা, তার সুফলও মিলবে বলে বিশ্বাসী তারা। এখন দেখার বামেরা ভোট বাড়িয়ে বাংলায় প্রাসঙ্গিক হয়ে ওঠার খেলায় কাকে মাত দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+