সময় মতো মুখ খুলবেন, প্রাক্তন সহকর্মীদের নিয়ে বিস্ফোরক ভারতী ঘোষ
সঠিক সময়েই মুখ খুলবেন তিনি। ঘনিষ্ঠ মহলে এমনটাই মন্তব্য করলেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন এসপি ভারতী ঘোষ।
সঠিক সময়েই মুখ খুলবেন তিনি। ঘনিষ্ঠ মহলে এমনটাই মন্তব্য করলেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন এসপি ভারতী ঘোষ।

সবং-এ উপনির্বাচনের পরেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে বদলি করা হয় ভারতী ঘোষকে। ব্যারাকপুরে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীতে বদলি করা হয়েছিল তাঁকে। সমালোচকদের ভাষায় সেই পদ ছিল কম গুরুত্বপূর্ণ। ভারতী ঘোষ সেই পদে যোগ না দিয়ে চাকরি থেকে ইস্তফা দেন।
দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে থাকায় পুলিশ মহলে ভারতী ঘোষকে ঘিরে একটি বলয় তৈরি হয়েছিল। ফলে ভারতী ঘোষের পদত্যাগের পরেই সেই বলয় ভেঙে দিতে তৎপর হয় রাজ্য প্রশাসন। কিছুদিন আগেই ভারতী ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত মেদিনীপুরে কোতয়ালির আইসি পদে থাকা সুশান্ত রাজবংশীকে তুফানগঞ্জে কোর্ট ইনস্পেক্টরের পদে বদলি করে দেওয়া হয়।

সূত্রের খবর, ভারতী ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত কনস্টেবল সুজিত মণ্ডলও চাকরি থেকে ইস্তফা দিতে চলেছেন। এই ঘটনাকে ঘিরেও তৈরি হয়েছে জল্পনা।
সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে ভারতী ঘোষ বলেছেন, জঙ্গলমহলের মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যাবে, ভারতী ঘোষ কোন প্রকৃতির। ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে জঙ্গলমহলে কার জন্য কী হয়েছে, তাও বলে দেবেন স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর ঘনিষ্ঠ মহলে ভারতী ঘোষ বলেছেন, তাঁর সময়ে একসহকর্মী মাওবাদীদের গুলিতে মারা গিয়েছিলেন। একজন আহতও হয়েছিলেন। একইসঙ্গে একাধিক মাওবাদীকে গ্রেফতার করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
যাঁদেরকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, ভারতী ঘোষ, তাঁদের সম্পর্কে তাঁর( ভারতী ঘোষ) মন্তব্য, এইসব অফিসারদের সঙ্গে কাজ করতে পেরে তিনি গর্বিত। একইসঙ্গে তিনি বলেন, সময় মতো মুখ খুলবেন তিনি।












Click it and Unblock the Notifications