'ঝড়ের' আগে অমিত শাহের মধ্যাহ্নভোজ, মেনু থাকবে কী কী? 'চাণক্যে'-র সঙ্গেই থাকবেন শুভেন্দু?
দিলল্লিতেই রয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার অমিত শাহর সঙ্গেই রাজ্যে নামতে চলেছেন শুভেন্দু। এমনই খবর মিলেছে সূত্র মারফত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই হেলিকপ্টারে করে রাজ্যে আসতে পারেন মেদিনীপুরের ভূমিপুত্র। এদিকে শনিবারের শভার আগে অমিত শাহের জঙ্গলমহলের এক কৃষকের বাড়িতে খাওয়ার কথা ছিল। এবার জল্পনা বেড়েছে যে এই সময় তাঁর সঙ্গেই কী থাকবেন শুভেন্দু?

রাত ফুরোলেই অমিত শাহর সফর জঙ্গলমহলে
রাত ফুরোলেই অমিত শাহর সফর জঙ্গলমহলে। সভার পাশাপাশি তিনি মধ্যাহ্নভোজ সারবেন স্থানীয় কৃষক বাড়িতে। কলাপাতায় ডাল-ভাত-শুক্ত খেয়ে ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচার সভায় ভাষণ দেবেন শাহ৷ এদিকে কেন্দ্রীয়মন্ত্রী আসবেন বলে সাজসাজ রব গরিব কৃষক সনাতন সিংহ-র বাড়িতে৷

কী কী থাকবে মেনুতে?
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শালবনি থানার কর্ণগড় ১০ নম্বর পঞ্চায়েতের বালীজুড়ি গ্রামের বাসিন্দা সনাতন সিংহ-র বাড়ির মাটির দেওয়ালে রং পড়তে শুরু করেছে। সনাতন জানান, এত বড় ব্যক্তি আসছেন, আমি গর্বিত। শনিবার দুপুরে কী খাবেন অমিত শাহ? জানা গিয়েছে মন্ত্রীর মেনুতে রয়েছে ভাত, ডাল, রুটি, পটল, উচ্ছে, ঢেঁড়স, খোসলা শাক ভাজা, শুক্ত, ফুলকপির তরকারি, দই, মিষ্টি ও চাটনি-পাঁপড়। রান্না করবেন সনাতনের স্ত্রী সরস্বতী ও মা যমুনা।

অমিত শাহের সঙ্গে থাকতে পারেন শুভেন্দু অধিকারী
বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন জানার পর থেকেই আপ্লুত গোটা সিং পরিবার। বছর ছাব্বিশের যুবক সনাতন রাজমিস্ত্রির কাজ ছাড়াও নিজের বিঘা তিনেক জমিতে ধান চাষ করেন। তা দিয়েই চলে সংসার। বাবা ঝুনু সিংহ চাষের কাজে সহযোগিতা করেন। সনাতনের রয়েছে তিন বছরের মেয়ে সুস্মিতা৷ সে থেকে থেকেই অবাক হচ্ছে বাড়িতে এত মানুষ দেখে। একচালা মাটির বাড়ি, সামনে উঠোন। পাশেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থে তৈরি হচ্ছে পাকা বাড়ি। এবার যা পরিস্থিতি, অমিত শাহের সঙ্গে থাকতে পারেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু-বিজেপিতে মুখ ঢেকেছে মেদিনীপুর শহর
এদিকে শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়েতেই শুভেন্দু-বিজেপিতে মুখ ঢাকে মেদিনীপুর শহর। শুভেন্দুর পোস্টারের পাশে বিজেপির পতাকা, আর তা ঘিরে উল্লাসিত দাদার অনুগামীরাও। শুভেন্দু অধিকারী অনেকদিন থেকেই শাসকদলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন। তিনি যে বিজেপিতে যেতে পারেন, সেই আঁচ করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দূরত্ব মেটাতে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু, তা সফল হয়নি।

শুভেন্দুর সঙ্গে প্রায় ১০ থেকে ১২ জন বিধায়ক বিজেপিতে
সূত্রের খবর, শুভেন্দুর সঙ্গে প্রায় ১০ থেকে ১২ জন বিধায়ক বিজেপিতে যোগদান করছেন। সেই তালিকায় যেমন সদ্য তৃণমূলত্যাগী বিধায়করা রয়েছেন। তেমনই দলে কোণঠাসা আর শুভেন্দু-ঘনিষ্ঠ বিধায়করাও রয়েছেন। বিধানসভা ভোটের আগে তাই এখন সবার নজরে অমিত শাহর বাংলা সফর।












Click it and Unblock the Notifications