ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 'প্রভাবশালী' চার নেতার আইনজীবী! সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল সিবিআইয়ের

সোমবার দিনভর নাটক! নারদ কাণ্ডে ৪ নেতার জামিন স্থগিত রেখে জেল হেফাজতে পাঠিয়েছে হাইকোর্ট। সূত্রের খবর, সিবিআইয়ের বিরুদ্ধে আইনি লড়াই নিয়ে শীর্ষ আদালতে আবেদন করা যায় কি না সেই বিষয়ে আলোচনা শুরু হয়।

সোমবার দিনভর নাটক! নারদ কাণ্ডে ৪ নেতার জামিন স্থগিত রেখে জেল হেফাজতে পাঠিয়েছে হাইকোর্ট। সূত্রের খবর, সিবিআইয়ের বিরুদ্ধে আইনি লড়াই নিয়ে শীর্ষ আদালতে আবেদন করা যায় কি না সেই বিষয়ে আলোচনা শুরু হয়।

গভীর রাত পর্যন্ত সরকার ও দলীয় স্তরে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত হাইকোর্টের লড়াইয়ের দিকেই মনোনিবেশ করা হবে। কারণ, দলের গুরুত্বপূর্ণ নেতারা জেলবন্দি। আপাতত হাইকোর্টে আইনি লড়াই করে তাদের সিবিআইয়ের হেফাজত থেকে মুক্ত করে আনাই লক্ষ্য রাজ্য সরকারের।

হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন নেতাদের আইনজীবীরা

হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন নেতাদের আইনজীবীরা

অনেক রাতে কলকাতা হাইকোর্ট জামিনের উপর স্থগিতাদেশ দিয়ে দেয়। যা নিয়ে চরম বিতর্ক। আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায়ের দাবি, না জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। অভিযুক্তদের আইনজীবীদের কোনও তথ্যই দেওয়া হয়নি বলে অভিযোগ। আর তাই এই অবস্থায় ফের হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। জানা যাচ্ছে, দুপুর দুটোর সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই বিষয়ে আবেদন জানানো হবে। নতুন করে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে। কেন জামিন পাওয়া গিয়েছে তা বিস্তারিত হাইকোর্টে জানানো হবে। এমনটাই জানা গিয়েছে।

পালটা প্রস্তুতি সিবিআইয়ের তরফেও

পালটা প্রস্তুতি সিবিআইয়ের তরফেও

জামিন আটকাতে তৎপর সিবিআই। গভীর রাত পর্যন্ত আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা চলে সিবিআইয়ের মধ্যে। দিল্লির আইনজীবীদের সঙ্গে দফায় দফায় কলকাতার আইনজীবীদের মধ্যে বৈঠক হয়। জানা যাচ্ছে, আজ হাইকোর্টে একদিকে যেমন জামিন আটকাতে তৎপর থাকবেন আইনজীবীরা। মূলত প্রভাবশালী তত্ত্বে জামিনের বিরুদ্ধে আবেদন জানাবেন।

সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি

সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি

কলকাতা হাইকোর্টের রায় যদি তাদের পক্ষে না যায়, তাহলে বিকল্প ভাবনা হিসাবে জামিন বাতিলের আর্জি প্রয়োজনে সুপ্রিম কোর্টে জানাবে সিবিআই। ইতিমধ্যেই লিগাল সেলের সঙ্গে আলোচনা করেছেন সিবিআই আধিকারিকরা। বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। যদি রায় তাঁদের পক্ষে না যায়, তাহলে চার হেভিওয়েটের জামিন বাতিলের আর্জি নিয়ে সিবিআই আধিকারিকরা শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন। পাশাপাশি ধৃত চার জনের মধ্যে কেউ যদি সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন, তাহলে আইনি পথে তার মোকাবিলা করার ক্ষেত্রেই প্রস্তুতি নিয়েছে সিবিআই। সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধৃত হেভিওয়েটদের স্বাস্থ্যেও বিশেষ নজর রাখছে সিবিআই।

সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট সিবিআইয়ের

ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েটের আবেদন করতে চলেছে সিবিআই। যদি কলকাতা হাইকোর্ট প্রভাবশালী চার নেতার জামিন না মঞ্জুর করে তাহলে সুপ্রিম কোর্টে যেতে পারেন তাঁদের আইনজীবীরা। সিবিআইয়ের বক্তব্য ছাড়া কখনও যাতে সেই মামলার শুনানি না হয় সেজন্যে ক্যাভিওয়েট দাখিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+