ফের নিশানায় অভিষেক, তোলাবাজির নতুন উপায় বের করেছেন ভাইপো, বিস্ফোরক শুভেন্দু অধিকারী
ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee) নিশানা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। উত্তর কলকাতার সভা থেকে তিনি স্বভাবসিদ্ধভাবে অভিযোগ করেছেন, তোলাবাজির নতুন উপায় বের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee) নিশানা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। উত্তর কলকাতার সভা থেকে তিনি স্বভাবসিদ্ধভাবে অভিযোগ করেছেন, তোলাবাজির নতুন উপায় বের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে তাঁর (অভিষেক) সঙ্গ দিচ্ছেন রাজ্যের প্রশাসন এবং শাসকদলের বেশ কয়েকজন নেতা।

অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ শুভেন্দু
উত্তর কলকাতার সভা থেকে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সব পাইপলাইন বন্ধ করে দিয়েছে। এখন কেবল দুটি জায়গা থেকে টাকা আসছে। মদের বোতল থেকে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে প্রতি বোতলে দুটাকা আর পেটিতে ৩০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা। এইজন্যই ৫-১০ টাকা নেওয়াকেও তোলা বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন, বলেছেন শুভেন্দু।

বন্ধ রাজ্য লটারি, চলছে তামিলনাড়ুর লটারি
শুভেন্দু অধিকারী বলেছেন, গত একবছর ধরে রাজ্য লটাইর বন্ধ। কিন্তু রাজ্যে চলছে তামিলনাড়ুর মার্লিন লটারি। শুভেন্দু অধিকারীর দাবি, প্রথমে সেটি হচ্ছিল না। একজনকে গ্রেফতার করেছিল ভবানীপুর থানা। সেখান থেকে কেস যায় ডিডিতে। পুলিশের মধ্যস্থতার সেটিং হয়ে যায় বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এই সেটিং-এর পিছনে বিনয় মিশ্রও রয়েছেন। সেখান থেকে এখন অনেক টাকা উঠছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এ,ব থেকে মুক্তি পেতে বিজেপিকে জেতাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

স্মরণ করিয়েছেন নিজের অভিযোগের কথা
এদিনের সভায় শুভেন্দু অধিকারী স্মরণ করিয়ে দিয়েছেন নিজের অভিযোগের কথা। তিনি বলেছেন, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি গরু, কয়লা, বালি, পাথরে তোলাবাজি নিয়ে অভিযোগ করে আসছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, ইতিমধ্যেই তাঁর অভিযোগ করা কয়লা মিলেছে, গরু মিলেছে, ম্যাডাম নারুলাও মিলে গিয়েছে। প্রসঙ্গত ১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই দিন থেকেই তিনি আওয়াজ তুলেছিলেন তোলাবাজ ভাইপো বলে।

তৃণমূলকে হুঁশিয়ারি
শুভেন্দু অধিকারী ছাড়াও লেবুতলা পার্কের সভায় ছিলেন বাবুল সুপ্রিয়, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিংরা। এর আগে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং-দের রোড শোতে ব্যাপক গণ্ডগোল হয়। যা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তিনি সুকিয়া স্ট্রিটেই থাকেন। প্রতি সপ্তাহেই সেখানে যাবেন। সভা থেকে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী বলেন, তিনি ৫০ হাজার ভোটে হারাবেন মাননীয়াকে।












Click it and Unblock the Notifications