'কোন দিন দেশের নামও বদলে দেবে', স্কুটারে বসেই মোদী সরকারকে নিয়ে বিস্ফোরক মমতা
পেট্রোল ও ডিজেলের (petrol and diesel) দাম বৃদ্ধির প্রতিবাদ করে প্রথমবার ইলেকট্রিক স্কুটারে নবান্ন (nabanna)। তারপর সেই স্কুটারে বসেই সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেখান থে
পেট্রোল ও ডিজেলের (petrol and diesel) দাম বৃদ্ধির প্রতিবাদ করে প্রথমবার ইলেকট্রিক স্কুটারে নবান্ন (nabanna)। তারপর সেই স্কুটারে বসেই সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেখান থেকেই নরেন্দ্র মোদী (narendra modi) সরকারকে তোপ দাগলেন তৃণমূল (trinamool congress) সুপ্রিমো।

'গ্যাস' দিচ্ছে কেন্দ্র
বিজেপি তথা প্রধানমন্ত্রী মোদী প্রচার করে থাকেন উজ্জ্বলা যোজনায় বিনামূল্য দেশের গরিব মানুষদের গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। যা নিয়ে এদিন কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে তিনি এদিন গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধিকে জুড়ে দেন। তিনি বলেন ভোট আসলেই বলেন বিনা পয়সায় গ্যাস দিচ্ছে কেন্দ্র। মোদী সরকার গ্যাস দিয়ে সাহায্য নয়, মিথ্যা 'গ্যাস' দিচ্ছে। মানুষের অসহায় অবস্থা, তাদেরকে বিপদে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

বেসরকারিকরণ নিয়ে আক্রমণ
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের বেসরকারিকরণের সিদ্ধান্তকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন নোটবন্দি থেকে শুরু করে বড়বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল, ব্যাঙ্ক, এলআইসি বিক্রি করে দিচ্ছে। মোদী সরকারকে জনবিরোধী সরকার বলেও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে বুধবারেই প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সরকারের কাজ হল প্রতিষ্ঠান ও ব্যবসাকে সমর্থন যুগিয়ে যাওয়া। মালিকানাতে সরকার থাকা গুরুত্বপূর্ণ নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। তিনি আরও বলেছেন একটা সময় ছিল যখন দেশে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলি তৈরি হয়েছিল। সেই সময় চাহিদাও আলাদা ছিল বলে বলেছেন তিনি।

ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এব্যাপারে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম পরিবর্তনের কথা উল্লেখ করেন তিনি। নবরূপে আত্মপ্রকাশের পরে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের নাম বদল করে রাখা হয়েছে নরেন্দ্র মোদীর নামে। যা নিয়েই মুখ্যমন্ত্রী মোদী সরকারকে তুলোধনা করেছেন। যদিও নাম বদল নিয়ে সমালোচনা শুরু হতেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল শুধু স্টেডিয়ামের নামটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে করা হয়েছে। তবে পুরো স্পোর্টস কমপ্লেক্স এখনও সর্দার প্যাটেল স্টেডিয়ামই থাকছে।

দেশের নামও বদলে দেবে
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কটাক্ষ করে বলেছেন, যেভাবে কাজ চালাচ্ছে মোদী সরকার তাতে কোনদিন তারা দেশের নামও বদলে দেবে। তিনি এদিন বলেন, যেভাবে তিনি নবান্নে এসেছে, ঠিক সেভাবেই বাড়ি যাবেন তিনি। একইসঙ্গে জানান, শুক্রবার থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications