ঠাকুরনগরের সভা থেকে শাহকে নিশানা অভিষেকের, পিসির মতোই বললেন কবিতা
নাগরিকত্বের নামে ভাঁওতা দিচ্ছেন অমিত শাহ (amit shah)। সিএএ লাগু করার প্রতিশ্রুতি নিয়ে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee)। অমিত শাহকে জবাব দিতে গিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি মমতা বন্দ্যো
নাগরিকত্বের নামে ভাঁওতা দিচ্ছেন অমিত শাহ (amit shah)। সিএএ লাগু করার প্রতিশ্রুতি নিয়ে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee)। অমিত শাহকে জবাব দিতে গিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই কবিতারও আশ্রয় নেন।

অমিত শাহকে ভাঁওতাবাজ বলে কটাক্ষ
১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরের সভায় দাঁড়িয়ে অমিত শাহ আশ্বাস দিয়েছিলেন, দেশে করোনা ভ্যাকসিনের কাজ শেষ হলেই সিএএ লাগু করা হবে। সারা দেশেই এই আইন প্রযোজ্য হবে বলেও মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংখ্যালঘুদের কথা উল্লেখ করে এব্যাপারে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেছিলেন অমিত শাহ।
এদিন অমিত শাহকে জবাব দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাগরিকত্বের নামে অমিত শাহের বিরুদ্ধে ভাঁওতা দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, যদি মতুয়ারা অবৈধ হন, তাহলে মোদী- অমিত শাহরাও অবৈধ। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না বলেও চ্যালেঞ্চ নেন তিনি। পাশাপাশি তিনি বলেন, সকালে দলিত পরিবারে মধ্যাহ্ন ভোজন করে বিকেলে ফাইভস্টার হোটেলে মস্তি করেন তারা।

অমিত শাহকে আক্রমণ করতে কবিতায় আশ্রয়
এদিন অমিত শাহকে আক্রমণ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই কবিতার আশ্রয় নিতে দেখা যায়। তিনি বলেন, তুমিও মানুষ, আমিও মানুষ, তফাত শুধু শিরদাঁড়ায়। প্রসঙ্গত এই লাইনগুলি লেখা আধুনিক কবি শ্রীজাতর। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার দাবি করেন তৃণমূল ২৫০-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। সিবিআই, ইডি পিছনে লাগিয়েও কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।

স্বাস্থ্যসাথীর সঙ্গে আয়ুষ্মাণ ভারতের তুলনা
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মাণ ভারতের তুলনা করেন। তিনি বলেন, স্বাস্থ্যসাথী রাজ্যের সব মানুষের জন্য। কিন্তু আয়ুষ্মাণ ভারত রাজ্যে খুব অল্পসংখ্যক মানুষ সুবিধা পাবেন। মানুষ গণতান্ত্রিকভাবে বিজেপিকে জবাব দেবে বলে মন্তব্য করেছেন তিনি। বিজেপির সোনার বাংলা স্লোগান সম্পর্কে তিনি বলেন, যদি তাঁরা সোনার বাংলাই গড়ে তুলতে চান, তাহলে আগে কেন সোনার ভারত তৈরি হল না, কেননা দেশে গত ছয়বছর ক্ষমতায় রয়েছে বিজেপি। অন্যদিকে উত্তরপ্রদেশ এবং গুজরাত কেন সোনার হল হল না সেই প্রশ্ন তোলেন অভিষেক।

বাড়িতে সিবিআই আসার পরে প্রথম সভা
রবিবার স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছিল সিবিআই। এরপর সোমবার প্রায় দেড়ঘন্টার জিজ্ঞাসাবাদ পর্ব চলে। রবিবার জিজ্ঞাসাবাদ করা হয় শ্যালিকা মেনকাকেও। সেই ঘটনার পর এদিনই প্রথম সভায় যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূত্র থেকে দাবি করা হয়েছিল সিবিআই-এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হয়েছে, তাঁদের তরফে।












Click it and Unblock the Notifications