মমতাকে 'বহিরাগত' ইস্যুতে জবাব দিতে মোদী-শাহের জোড়া স্ট্র্যাটেজি! হেভিওয়েটদের বঙ্গসফরে কোন 'তারিখ'গুলি টার্গেট
মমতাকে 'বহিরাগত' ইস্যুতে জবাব দিতে মোদী-শাহের জোড়া স্ট্র্যাটেজি! হেভিওয়েটদের বঙ্গসফরে কোন 'তারিখ'গুলি টার্গেট
তৃণমূলের অভিযোগ ছিল বিজেপি নেতাজিকে নিয়ে রাজনীতি করছে। সৌগত রায় প্রশ্ন তুলেছিলেন, অমিত শাহরা রবীন্দ্রনাথের লেখা সাহিত্য পড়েছেন কী না! আফ এই ইস্যু ধরেই বাংলার সংস্কৃতি, সাহিত্যের প্রসঙ্গ বারবার বিজেপির দিল্লির হেভিওয়েটদের 'বহিরাগত' তকমা দিতে থাকে মমতা শিবির। এবার সেই বহিরাগত তকমার জবাব দিতে বাংলায় মোদী ও শাহের জোড়া স্ট্র্যাটেজি আসন্ন।

মোদী কবে আসতে পারেন রাজ্যে?
এক জনপ্রিয় সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলায় আগামী ২৩ জানুয়ারি আসতে পারেন মোদী। শোনা যাচ্ছে, নেতাজি জন্ম জয়ন্তীর দিন তিনি বাংলার বুকে পা রাখতে পারেন। দাবি সূত্রের। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিক প্রকাশ্যে আনেনি বিজেপি। ইতিমধ্যেই, পোর্চ ব্লেয়ারে নেতাজির হাত ধরে প্রথম তেরঙ্গা উত্তোলনের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে মোদী যোগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দেন।

অমিত শাহের সফর
এদিকে খবর, আগামী ২০২১ সালের ১২ জানুয়ার নাগাদ রাজ্যে পা রাখবেন অমিত শাহ। সেই সময় বিবেকানন্দর জন্মজয়ন্তী উৎসবে তিনি বিজেপির কর্মসূচিতে যোগ দেবেন বলে খবর।

মমতাকে মাত দিতে মোদী শাহের জোড়া স্ট্র্যাটেজি!
বাংলার সংস্কৃতির প্রসঙ্গ তুলে যেখানে বারবার নাড্ডা সহ মোদী ও শাহদের মমতা বন্দ্যোপাধ্যায় 'বহিরাগত' তকমায় আক্রমণ করছেন, সেখানে বাংলার সংস্কৃতির কত কাছে বিজেপি রয়েছে,তা স্পষ্ট করতেই বিশেষ বিশেষ তারিখকে কেন্দ্র করে বাংলা সফরে আসার পরিকল্পনায় নরেন্দ্র মোদী থেকে অমিত শাহরা। ফলে বাংলার নির্বাচনে যে একচুল জমিও বিজেপি ঘাসফুলকে ছাড়তে রাজি নয়, তা স্পষ্ট।

রাজ্যে আসছেন নাড্ডা
এদিকে,করোনার প্রকোপ কাটিয়ে গতবারের প্রবল রাজনৈতিক চাপানোতরের অধ্যায় পেরিয়ে রাজ্যে আসছেন জেপি নাড্ডা। শোনা যাচ্ছে সমস্ত ঠিক ঠাক থাকলে আগামী ৯ জানুয়ারি রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি রাজ্য সফরে এসে থাকবেন ২ দিন।












Click it and Unblock the Notifications