ভাঙড়ে কি প্রার্থী পদে আব্বাসের ভাই নৌসাদকে নামানো হচ্ছে! জোট ঘিরে জল্পনা তুঙ্গে
ভাঙড়ে কি প্রার্থী পদে আব্বাসের ভাই নৌসাদকে নামানো হচ্ছে! জোট ঘিরে জল্পনা তুঙ্গে
নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে বামেরা, আব্বাস সিদ্দিকির দল আইএসএফকে একটি আসন ছাড়ছে বলে ইতিমধ্যেই শোনা যাচ্ছে। এদিকে, নন্দীগ্রামের পর ভাঙড়েও আইএসএফকে জায়গা দিতে পারে সিপিআই বলে সূত্রের দাবি। এদিকে এরই মাঝে জল্পনার মধ্যে উঠে আসতে শুরু করেছে আব্বাস সিদ্দিকির ভাই নৌসাদ সিদ্দিকির নাম।

ভাঙড়ে কোন সমীকরণ?
জোটের স্বার্থে ভাঙড় আসন ছেড়ে তা এবার আইএসএফকে দিতে পারে বামেরা। সিপিআইএমের এমন পদক্ষেপের নেপথ্য কারণ নিয়ে বিস্তর আলোচনা রাজ্যরাজনীতিতে। আপাতভাবে বাম সূত্রের দাবি জোটের স্বার্থে তারা নমনীয় ভূমিকা নিয়েছে। তবে জল্পনায় অন্যরকমের কারণও উঠে আসছে।

ভাঙড় ও 'টাফ ফাইট' ফ্যাক্টর
প্রসঙ্গত, মনে করা হচ্ছে ভাঙড় আসনে গতবার তৃণমূলের রেজ্জাক মোল্লাকে কার্যত লড়াইই দিতে পারেননি বামেদের প্রার্থী রশিদ গাজি। সেই জায়গা থেকে ভাঙড়ে বামেদের সাংগঠনিক দুর্বলতার কিছু দিকও উঠতে শুরু করেছে বলে খবর। আর তার জেরেই এই আসন আইএসএফকে ছাড়তে পারে বামেরা বলে শোনা যাচ্ছে।

নৌসাদ কি প্রার্থী হচ্ছেন?
জানা যাচ্ছে, বামে দের ছেড়ে দেওয়া আসনে মুসলিম অধ্যুষিত এলাকা ভাঙড়ে প্রার্থী হতে পারেন খোদ পীরজাদা আব্বাসের ভাই নৌসাদ। এক বেসরকারি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিক হয়েছে। তবে গোটা বিষয়টি জল্পনা স্তরে রয়েছে বলে জানা যাচ্ছে।

বামেদের লড়াই ও আইএসএফ ফ্যাক্টর
মূলত, সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড়ে এখন দাপট দেখাচ্ছেন আরাবুলরা। আব্বাসের ভাই নৌসাদ যদি সেই কেন্দ্রে প্রার্থী হন , তাহলে কার্যত বামেদের বহু পুরনো এক 'সংঘাত' তথা প্রেস্টিজ ফাইটের মঞ্চে জোর টক্কর দিতে পারবেন সিপিআইএম। এককালে যখন ভাঙড় লালদুর্গ হিসাবে পরিচিত ছিল, তখন দলে ছিলেন রেজ্জাক মোল্লা। আজ তিনি তৃণমূলে। মনে করা হচ্ছে তিনিই তৃণমূলের তরফে ভাঙড়ের সম্ভাব্য প্রার্থী। আর যদি তা হয়, তাহলে রেজ্জাকের মুসলিম ভোটে থাবা কষিয়ে দিতে পারবেন নৌসাদ। কারণ ফুরফুরা শরিফের পীরজাদার পক্ষে মুসলিমদের একটা অংশের ভোট পড়বে বলে মনে কার হচ্ছে। সেই জায়গা থেকে রেজ্জাককে ঘিরে পুরনো সমীকরণে বামেরা যে নজর রাখবেন, তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications