যাদবের ঘরে পদ্ম-পাতায় বাঙালি আহার, মধ্যাহ্ন ভোজের রাজনীতিতে কোন রণকৌশলে শান নাড্ডার
যাদবের ঘরে পদ্ম-পাতায় বাঙালি আহার, মধ্যাহ্ন ভোজের রাজনীতিতে কোন রণকৌশলে শান নাড্ডার
ফের মধ্যাহ্ন ভোজনে রাজনৈতিক রণকৌশল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। নৈহাটিতে জুটমিল শ্রমিকের বাড়িতে পদ্ম-পাতায় সারলেন মধ্যাহ্ন ভোজন। মালদহে শালপাতায় পংক্তি ভোজনে সামিল হয়ে গ্রামবাংলার মানুষের মন জয়ের কৌশলী চেষ্টা চালিয়েছিলেন তিনি। এবার পদ্ম-পাতায় নাড্ডার এই আহার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

যাদব বাড়িতে মধ্যাহ্ন ভোজন
প্রতিবারের মতো এবারও মধ্যাহ্ন ভোজনে চমকের রাজনীতি করে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নৈহাটির গৌরীপুর অস্থায়ী জুট মিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারলেন তিনি। দেবনাথ যাদব নামে ওই জুট মিল শ্রমিকের কাজ চলে গিয়েছিল জুট কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর এখন অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। রাজ্যের শিল্প নিয়ে সরব বিজেপি জুটমিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরে মমতা সরকারকে বন্ধ হয়ে যাওয়া কারখানা নিয়ে বার্তা দিতে চেয়েছে।

পদ্মপাতায় আহার
গাড়ি থেকে নেমে সোজা জুটমিল শ্রমিকের ছোট্ট বাড়িতে পৌঁছে যান তিনি। সেখানে সধ্য মতো হলেও এলাহি আয়োজন করা হয়েছিল। মাটির থালার উপর পদ্ম পাতায় নাড্ডাকে সাজিয়ে দেওয়া হল খাবার। মেনুতে ছিল বাঙালির এঁচোরের তরকারি, পোস্তর বড়া,রসগোল্লা, মাখা সন্দেশ, শুকতো। একেবারে বাঙালি খাবার খেয়ে আবারও সেই বাঙালি আবেদের সঙ্গো নিজেদের একাত্ম করতে চেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এর আগে মালদহে শালপাতায় খিচুড়ি খেয়ে বাংলার মানুষের সঙ্গে একাত্ম হওয়ার প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন নাড্ডা।

বঙ্কিম-বিভূতি স্মরণ
এবার বাংলায় এসে বন্দেমাতরমের স্রস্টা ঋষি বঙ্গিম চন্দ্রের পৈত্রিক ভিঁটেয় যান জেপি নাড্ডা। সেখানেও জয় শ্রীরাম স্লোগান ওঠে। তারপরেই রাজনৈতিক উত্তার চড়তে শুরু করেছে। বঙ্কম চন্দ্রের ভিঁটেতে জয় শ্রীরাম স্লোগান তুলে বাংলার মণীষিদের অপমান করছে বিজেপি অভিযোগ করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। নৈহাটি নিয়ে অর্জুন সিংয়ের সঙ্গে শাসক দলের বিরোধ রয়েছে। একাধিকবার রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে নৈহাটি। সেই জমিতে বিজেপির শক্তঘাঁটি তৈরি করতেই নাড্ডার নৈহাটি সফর বলে মনে করা হচ্ছে।

নাড্ডার সফরে নতুন রণকৌশল বিজেপির
এবারে নাড্ডার সফরের সিংহভাগ জুড়ে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলায় তৃণমূলের ভোট বেশি। সেই গড়ে থাবা বসাতেই নাড্ডার আগমন বলে মনে করা হচ্ছে। নৈহাটি এলাকা মূলত জুটমিল এলাকা। রাজ্যের শিল্পাঞ্চলের মধ্যে পড়ে নৈহাটি। সেই নৈহাটিতে নাড্ডাকে নিয়ে এসে একপ্রকার শিল্পাঞ্চলের দুরবস্থাকে প্রচারের আলোয় আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সানি লিওনির অদেখা নানা মুহূর্তের ছবি












Click it and Unblock the Notifications