রাকেশে আমাকে শারীরিক নিগ্রহ করেছে, আদালতে বিস্ফোরক অভিযোগ পামেলা গোস্বামীর
রাকেশে আমাকে শারীরিক নিগ্রহ করেছে, আদালতে বিস্ফোরক অভিযোগ পামেলা গোস্বামীর
এবার রাকেশ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ আনলেন কোকেন কাণ্ডে গ্রেফতার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। তিনি অভিযোগ করেছেন রাকেশ তাঁকে অন্য চোখে দেখছিলেন। তাঁকে একাধিক বার শারীরিক নিগ্রহও করেন তিনি। পামেলা অভিযোগ করেছেন রাকেশ সিংই তাঁর গাড়িতে কোকেন রেখেছিলেন। আর কোনও বিজেপি নেতার বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই।

রাকেশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ
পুলিশের কাছে রাকেশ সিংেয়র বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন মাদক কাণ্ডে গ্রেফতার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। এবার পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন রাকেশ সিং তাঁকে শারিরীক নিগ্রহ করেছে। তিনি অভিযোগ করেছেন রাকেশ সিংই তাঁর গাড়িতে মাদক রেখেছিলেন। অন্য চোখে পামেলাকে দেখতে শুরু করেছিলেন বিজেপি নেতা। তাঁর আচরণ ভাল লাগত না বলে অভিযোগ করেছেন পামেলা গোস্বামীর

গ্রেফতার রাকেশ সিং
কোকেন কাণ্ডে গ্রেফতার পামেলা গোস্বামীর অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেতা রাকেশ সিংকে। মঙ্গলবার দীর্ঘক্ষণ রাকেশের বাড়িতে তল্লাশি চালানোর পর নাটকীয় ভাবে গ্রেফতার করা হয় রাকেশ সিংকে। পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। রাকেশের দুই ছেলে এবং ঘনিষ্ঠ সহযোগী জিতেন সিংকেও গ্রেফতার করা হয়। আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন রাকেশ।

পামেলার অভিযোগ
নিউ আলিপুর থেকে হাতে নাতে কোকেন সহ ধরা পড়ার পর পামেলা পুলিশের কাছে গুরুতর অভিযোগ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন রাকেশ সিং তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন। তাঁকে অবিলম্বে গ্রেফতার করা হোক বলে দাবি তুলেছিলেন তিনি। পামেলার সেই বিস্ফোরক অভিযোগের পরেই রাকেশ সিংয়ে লালবাজারে হাজিরার নোটিস পাঠায় কলকাতা পুলিশ। কিন্তু রাকেশ সিং সেই নির্দেশ মানেননি। দিল্লি পালানোর চেষ্টা করছিলেন তিনি।

রাকেশ-পামেলার পাশে দিলীপ
রাকেশ-পামেলাকে মাদক কাণ্ডে গ্রেফতারের ঘটনা পুরোটাই শাসক দলের পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন প্রতিহিংসার রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই রাকেশ সিং ও পামেলাকে গ্রেফতার করা হয়েছে। দোষ প্রমাণ করতে না পারলে পামেলার পাশে দাঁড়িয়ে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন দিলীপ।












Click it and Unblock the Notifications