তৃণমূল ছাড়ার ইঙ্গিত টলিউডের আরও এক তারকার ! ভোট আগে কোন সুর
টলিউডের একাধিক তারকাকে নিয়ে এসে তৃণমূলের তরফে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক টলিউড তারকাকে করেছিলেন ভোটের প্রার্থী। এঁদের মধ্যে অনেকেই মমতার মুখে হসি ফুটিয়েছেন। তবে এবার বেসুরো টলিউডের এক তারকা।

রুদ্রনীলের পর আর কে ?
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই বেসুরো হতে শুরু করেছিলেন টলিউডের তারকা রুদ্রনীল ঘোষ। আর এরপর দেখা যায়, তিনি সোজা দিল্লিতে শাহের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন। এবার বেসুরো টলিউড তারকা হিরণ চট্টোপাধ্যায়।

মুখ খুললেন হিরণ
এদিকে এক সর্বভারতীয় নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষৎকারে হিরণ চক্রবর্তী বলেছেন, 'যেখানে সম্মান পাব। সেখানে যাব। শুধু প্রচারের জন্য নয়, কাজের জন্য যাব।' শোনা গিয়েছে, সোহম চক্রবর্তীর সঙ্গে তাঁর দলের অন্দরে মতপার্থক্য রয়েছে। তবে সেই খবরকে উড়িয়ে দিয়েছেন হিরণ। অন্য এক সংবাদমাধ্যমে তিনি বলেছেন, যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, তা পূরণ হয়নি।

বিজেপিতে কি যোগ দিচ্ছেন হিরণ?
রাজ্যে এই মুহূর্তে দলবদলের ঝড়। একাধিক ভিন দলের নেতা বিজেপিতে যোগ দিতে শুরু করে দিয়েছেন। এমন অবস্থায় বিজেপিতে যোগদান নিয়ে হিরণের দাবি, বিজেপি ছাড়াও অন্য দলের সঙ্গে কথা হয়েছে।

কেন ক্ষোভ তৃণমূল নিয়ে?
হিরণ জানিয়েছেন, 'ভোট এলে শুধু বলা হয় এখানে যাও, ওখানে যাও। ভোটের প্রচারের পর কেউ ধন্যবাদও জানায়না। এই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি।'
'












Click it and Unblock the Notifications