বিজেপি বাংলাদেশের স্লোগান ধরেছে, 'সোনার বাংলা' কারা বলেন? ঠাকুর নগরের সভা থেকে নিশানা অভিষেকের

বিজেপি বাংলাদেশের স্লোগান ধরেছে, 'সোনার বাংলা' কারা বলেন? ঠাকুর নগরের সভা থেকে নিশানা অভিষেকের

বিজেপিও বাংলাদেশের স্লোগান ধরেছে। অমিত শাহদের সোনার বাংলা স্লোগান নিয়ে পাল্টা তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূলের জয় বাংলা স্লোগান নিয়ে বিজেপি তীব্র আক্রমণ তালিয়ে যাচ্ছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বাংলাদেশের স্লোগান ধরেছেন মমতা। বাংলাকে পশ্চিম পাকিস্তান তৈরি করতে চাইছেন তিনি নিশানা করেছেন একাধিক বিজেপি নেতা।

স্লোগান তরজা

স্লোগান তরজা

একুশের ভোটমুখী বাংলায় স্লোগান নিয়ে বিপুল তরজা চলছে। জয় বাংলা স্লোগান তুলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি তুলেছে সোনার বাংলা তৈরির হুজুগ। সবে মিলে একেবারে সরগরম রাজ্য রাজনীতি। সোগান নিয়েও চলছে আক্রমণ পাল্টা আক্রমণ। মমতার জয় বাংলা স্লোগানকে বাংলাদেশের স্লোগান বলে আক্রমণ বিজেপি। পাল্টা আক্রামণ করেছে তৃণমূলও। বিজেপির সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি নিয়ে পাল্টা তোপ দেগেছে শাসকদল।

সোনার বাংলা কাদের কথা?

সোনার বাংলা কাদের কথা?

বিজেপির নেতা-মন্ত্রীরা রাজ্যে ভোটের প্রচারে এসে সোনার বাংলা গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ,জেপি নাড্ডা সকলেই রাজ্যে এসে একাধিক জনসভা থেকে সোনার বাংলা গড়ে দেওয়ার কথা বলেছেন। বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা গড়ে দেবে মোদী সরকার এমনই দাবি করেছেন তাঁরা। সোনার বাংলার স্বপ্ন দেখিয়েই বাংলা জয়ের রাস্তা তৈরি করছে গেরুয়া শিবির এমনই মনে করছে রাজনৈতিক মহল।

বাংলাদেশের স্লোগান ধরেছে বিজেিপ

বাংলাদেশের স্লোগান ধরেছে বিজেিপ

বৃহস্পতিবার ঠাকুরনগরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছেন েগরুয়া শিবিরও বাংলাদেশের স্লোগান ধরেছেন। কারণ সোনার বাংলা বাংলাদেশের স্লোগান। আর সেই সোনার বাংলা বলেই বাংলার ভোটের ময়দানে ভোট ভিক্ষা করছেন বিজেপি নেতারা। প্রসঙ্গত উল্লখ্য মমতার জয়বাংলার স্লগান বাংলাদেশের বলে আক্রমণ শানিয়েছিল বিজেপি। বাংলাদেশের স্লোগান দিয়ে বাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চাইছে মমতা সরকার অভিযোগ করেছিলেন গেরুয়া শিবিরের নেতারা।

অনুপ্রবেশ তাস

অনুপ্রবেশ তাস

একুশের ভোটে অনুপ্রবেশ তাস খেলতে শুরু করেছে বিজেপি। কোচবিহার থেকে ঠাকুরনগর পর্যন্ত সভা করে অমিত শাহ সেই অনুপ্রবেশ ইস্যুতেই মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বারবার দাবি করেছেন মমতা সরকারের পক্ষে অনুৃপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। বিজেপি এলেই একমাত্র সেটা বন্ধ করতে পারে। তাই বিজেপিকে ভোট দিয়ে নিয়ে আসার কথা বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+