নিম্নচাপের বৃষ্টি ফের আসন্ন বাংলায়! উত্তর ও দক্ষিণবঙ্গে পুজোর আগের আবহাওয়ার রিপোর্ট একনজরে

ফের নিম্নচাপের (Low Pressure) ভ্রূকুটি! পুজোর আগে রোদ ঝলমলে দিনের জন্য বাঙালির অপেক্ষায় বারবার জল ঢেলে দিচ্ছে নিম্নচাপের দাপুটে ইনিংস। মোটামুটি এই কয়েকদিন যাবৎ সকালের দিকে ঝলমলে রোদ আর দুপুর হতেই কয়েক পশলা বৃষ্টির (Rain) উঁকি ঝুঁকি দেখা গিয়েছে। তবে ভ্যাপসা গরমকে কোনও বৃষ্টির দাপটই হার মানাতে পারেনি। এমন পরিস্থিতিতে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা (Temparature) ও আবহাওয়ার খবর (Weather Report) কী বলছে দেখে নেওয়া যাক।

 নিম্নচাপের বৃষ্টি

নিম্নচাপের বৃষ্টি

আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওড়িশা থেকে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। ফলে শুক্রবার নতুন করে একটি নিম্নচাপ আসতে চলেছে রাজ্যে। এই নিম্নচাপের জেরে ব্যাপক বর্ষণ হবে ওড়িশাতেও। আন্দামান সাগর সন্নিহিত পূর্ব মধ্য বঙ্গোপোসাগরে (bay of bengal)এই নিম্নচাপ বিস্তৃত হয়েছে। তা ক্রমেই গভীর হবে বলে খবর। এরপর তা উত্তর পশ্চিম দিকে চলে যেতে পারে।

পুজোর বৃষ্টি সংবাদ!

পুজোর বৃষ্টি সংবাদ!

তবে এখন বৃষ্টির দাপটে আকাশ কালো থাকলেও, পুজোর সময় নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখার সুযোগ পাবে বাঙালি। আবহাওয়ার রিপোর্ট বলছে, পুজোয় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। তবে সেই সংময় নিম্নচাপের শক্তি কতটা বৃদ্ধি হবে তা বৃষ্টি সংবাদকে অনেকটাই প্রভাবিত করবে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে , শুক্রবারের পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার , শনিবার ও রবিবার পর্যন্ত এই বৃষ্টির ধারা উত্তবঙ্গে দাপট দেখাবে। সোমবার ও মঙ্গলবার সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি কতদিন চলবে?

দক্ষিণবঙ্গে বৃষ্টি কতদিন চলবে?

দক্ষিণবঙ্গে প্রায় সবজেলাই বৃষ্টি বিঘ্নিত থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির তেজ বেশি থাকবে।

তাপমাত্রা আজ (ডিগ্রি সেলসিয়াস)

তাপমাত্রা আজ (ডিগ্রি সেলসিয়াস)

আজকের তাপমাত্রার রিপোর্ট বলছে, সকাল থেকেই রোদঝলমলে দিন শুরু করলে কল্লোলিনী তিলোত্তমা কলকাতা। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে গরমের তেজ থাকবে। আসন্ন নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির আশঙ্কায় আবহাওয়াবিদরা। এদিন ৩৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হিসাবে রেকর্ড হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+