আ্ররও বাড়ল তাপমাত্রা! ফের কবে পড়বে শীত, বাংলার আবহাওয়া নিয়ে কোন পূর্বাভাস হাওয়া অফিসের
আ্ররও বাড়ল তাপমাত্রা! ফের কবে পড়বে শীত, বাংলার আবহাওয়া নিয়ে কোন পূর্বাভাস হাওয়া অফিসের
তাপমাত্রা কমে গিয়েও বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া (weather) দফতর। সেই মতো এদিন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়তেই মঙ্গলবারের থেকে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। কলকাতার তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা আরও বাড়তে পারে। আর আপাতত রাতের তাপমাত্রারও পরিবর্তন হবে না।

উত্তর প্রদেশের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশার কোনও কোনও জায়গায় খুব হাল্লা বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আবহাওয়া মোটামুটি শুকনো রয়েছে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ওড়িশার বেশ কিছু জায়গায়। তাপমাত্রা বেড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। এমন কি ঝাড়খণ্ডেও। তবে বিহারের কোনও কোনও জায়গায় তাপমাত্রা কমেছে। এছাড়াও সিকিম এবং পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিও রেকর্ড করা হয়েছে। স্বাভাবিকের থেকে নিচে রয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কালিম্পং-এ, ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ এবং সন্নিহিত অঞ্চলের ওপরে সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৩.৬ কিমির মধ্যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
একইভাবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৮.৫ ( ১৬.৫ )
বালুরঘাট ১৪.৮ ( ১৫.২ )
বাঁকুড়া ২০.১ ( ১৭.৫ )
ব্যারাকপুর ২২.৪ (১৮ )
বহরমপুর ১৯.৪
বর্ধমান ১৮.৪ (১৮)
ক্যানিং ২২.৬ (২০.৬)
কোচবিহার ১৪.১ (১৩.৪ )
দার্জিলিং ১০.৬ (১০.৪ )
দিঘা ২১ ( ১৮.৪ )
কলকাতা ২২ (২০ )
মালদহ ১৯.৯ (২০.২)
পুরুলিয়া ১৬ (১৪)
শিলিগুড়ি ১৩.২ (১৪)
শ্রীনিকেতন ১৯ ( ১৭.২ )












Click it and Unblock the Notifications