এবার ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডে! কোথায় কত বাড়ল তাপমাত্রা, উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার রিপোর্ট একনজরে
এবার ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডে! কোথায় কত বাড়ল তাপমাত্রা, উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার রিপোর্ট একনজরে
কলকাতা ও আশপাশের এলাকা এদিন ভোরে যথেষ্টই কুয়াশা (fog) ছিল। তা ছাড়া বেলা বাড়তেই বেড়েছে গরম। কলকাতা-সহ অনেকগুলি শহরেই এদিন তাপমাত্রা (weather) ছিল রবিবারে থেকে বেশি। তবে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডে
প্রতিবেশী ঝাড়খণ্ড এবং সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। এদিন মাঝারি পর্যায়ের কুয়াশা দেখা গিয়েছে দার্জিলিং এবং মালদহ জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনাতেও কুয়াশার পরিমাণ ছিল ভালই।
অন্যদিকে সিকিম ছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় গত ২৪ ঘন্টায় সামান্য বৃষ্টি হয়েছে। তবে এলাকায় দিন ন্যূনতম তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন হয়নি। এদিন সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ওড়িশার ফুলবনিতে, ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারেব। তাছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা দিতে পারে। এছাড়া আগামী ৪ থেকে ৫ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আগামী দুদিন কুয়াশা দেখা দিতে পারে। এছাড়া আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৩.৮ (১৩.৫)
বালুরঘাট ১৩.৮
বাঁকুড়া ১৪.৬ (১৪.৭)
ব্যারাকপুর ১৫.৫ (১৪.৫)
বহরমপুর ১৪.২ (১৫.২)
বর্ধমান ১৫ (১৬)
ক্যানিং ১৬ (১৬.২)
কোচবিহার ১৩.৬ (১৫.১)
দার্জিলিং ৫.৬ (৬)
দিঘা ১৮ (১৭.৭)
কলকাতা ১৮.৬ (১৭.৯)
মালদহ ১৭.৬ (১৭)
পুরুলিয়া ১২ (১২)
শিলিগুড়ি ১৭.৩ ( ১৫.৬)
শ্রীনিকেতন ১৪.৬ (১৪)












Click it and Unblock the Notifications