সোমবার পর্যন্ত ভাসতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ! দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কতা আবহাওয়া দফতরের
সকাল থেকে মেঘলা আকাশ। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে অস্ব
সকাল থেকে মেঘলা আকাশ। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে অস্বস্তি সূচক আবহাওয়া বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে নিম্নচাপ। যার জেরে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। মৌসুমী অক্ষরেখা লখনৌ, গয়া, হাজারিবাগ, বাঁকুড়া, দিঘা হয়ে দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায়। এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, সব জেলাতেই কোনও না কোনও জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৩
বাঁকুড়া ২৪.৪
বহরমপুর ২৪.৬
বর্ধমান ২৪.৮
ক্যানিং ২২.৬
কোচবিহার ২৬
দার্জিলিং ১৬.৪
দিঘা ২৮.২
কলকাতা ২৭.৮
মালদহ ২৮.৩
শ্রীনিকেতন ২৫.৭












Click it and Unblock the Notifications